ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৩:৪৯:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

রোকেয়া পদক ২০১৪ ঘোষণা

আপডেট: ০৪:৫৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৪ মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : এবছর রোকেয়া পদক পাচ্ছেন অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট ও মিসেস গোলাপ বানু। নারী শিক্ষা বিস্তার, নারী অধিকার প্রতিষ্ঠা, নারী উন্নয়ন এবং অসহায় ও দরিদ্র নারী সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই দুই বিশিষ্ট নারী ব্যক্তিত্বের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আগামী ৯ ডিসেম্বর রোকেয়া দিবসের এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের পদক প্রদান করবেন বলে জানা গেছে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট বর্তমানে জাতীয় মহিলা সংস্থার চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন। নারী শিক্ষা বিস্তার, নারী অধিকার প্রতিষ্ঠায় তার ব্যাপক অবদান রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সন্মুখ সমরে অংশগ্রহণ করে সাহসীকতার সঙ্গে যুদ্ধ চালিয়ে যান। মিসেস গোলাপ বানু একজন বিশিষ্ট সমাজ কর্মী। ঢাকার ভাটারা এলাকার নুরের চালার অধিবাসী গোলাপ বানু নারী উন্নয়ন এবং অসহায় ও দরিদ্র নারী সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৮.১১.২০১৪  

 Begam Rokaya