রোববার মধ্যপ্রাচ্যে যাচ্ছে কিশোরী ফুটবলাররা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
২০২৫ সালটা এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভরপুর। ছেলে ও মেয়েদের জাতীয় দল থেকে বয়সভিত্তিক পর্যায়ে একটির পর একটি বাছাই প্রতিযোগিতা হচ্ছে। এরই মধ্যে সফলভাবে বাছাই পর্ব শেষ করেছে জাতীয় ও অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। দুটি দলই ইতিহাস গড়েছে এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে উঠে। নারী জাতীয় দল আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় ও অনূর্ধ্ব-২০ দল এপ্রিলে থাইল্যান্ডে এশিয়ান কাপ খেলবে।
ছেলেদের জাতীয় দলের এশিয়ান কাপ বাছাই চলমান। দুটি ম্যাচ শেষ হয়েছে। সামনে আরো চারটি ম্যাচ। প্রথম দুই ম্যাচের প্রথমটিতে ভারতের বিপক্ষে ড্র ও সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হারের পর হামজা-শামিতদের এশিয়ান কাপে কোয়ালিফাই করা কঠিন। পরের ম্যাচটি হংকং চায়নার বিপক্ষে ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে।
ছেলে ও মেয়েদের কয়েকটি বয়সভিত্তিক দলের এশিয়ান কাপ বাছাইয়ের ধারাবাহিকতায় এবার কিশোরী ফুটবলারদের লড়াই শুরু হবে মধ্যপ্রাচ্যে। আগামী বছর ৩০ এপ্রিল থেকে ১৭ মে চীনে বসবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টের বাছাই পর্বে বাংলাদেশ খেলবে 'এইচ' গ্রুপে। প্রতিপক্ষ জর্ডান ও চাইনিজ তাইপে। এই গ্রুপের খেলা হবে জর্ডানে।
৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল পাবে চীনের টিকিট। সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে আয়োজক চীন, গত বছরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ জাপান ও তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া।
জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলের পর অনূর্ধ্ব-১৭ দলের সামনে একটা সুযোগ আছে বলেই অনেকে মনে করছেন। যে কারণে বাফুফে বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে। সাধারণত বয়সভিত্তিক দলের জন্য বিদেশে প্রীতি ম্যাচ খেলার নজির কম।
জর্ডান যাওয়ার পথে বাংলাদেশ সফর করবে সংযুক্ত আরব আমিরাত। সেখানে স্বাগতিক দেশটি ছাড়াও সিরিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। রোববার বাংলাদেশ কিশোরী দলকে নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন সাইফুল বারী টিটু। বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর টিটু এই দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।
টিটুর সহকারীর দায়িত্বে থাকবেন সাবেক ফুটবলার ও কিছুদিন আগে কোচিংয়ের 'এ' লাইসেন্স করা জয়া চাকমা। এই সফর দিয়ে জয়া নতুন মিশন শুরু করছেন। গত ডিসেম্বরে তিনি ছেড়েছেন বিকেএসপির চাকরি। এই সফর দিয়ে জয়ার লাল-সবুজি জার্সিধারী কোনো দলের ডাগআউটে অভিষেক হবে। তবে বিকেএসপিতে চাকরি করা অবস্থায় ওই প্রতিষ্ঠানকে কয়েবার চ্যাম্পিয়ন করিয়েছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায়।
দু্বাইয়ে ৭ অক্টোবর বাংলাদেশ প্রথম প্রীতি ম্যাচ খেলবে সিরিয়ার বিপক্ষে। স্বাগতিক আমিরাতের বিপক্ষে ম্যাচ ৯ অক্টোবর। এই ম্যাচ দুটি খেলে বাংলাদেশের মেয়েরা চলে যাবে জর্ডান। সেখানে ১৩ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে খেলবে এবং ১৭ অক্টোবর ম্যাচ চাইনিজ তাইপের বিপক্ষে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







