ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৭:০৮:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

রোহিঙ্গা শরণার্থীদের অন্যত্র সরানো হবে : প্রধানমন্ত্রী

আপডেট: ০৪:১৮ পিএম, ৬ নভেম্বর ২০১৪ বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, (ঢাকা) : সরকার রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারের খুতুপালং ও নয়াপাড়ার বর্তমান শিবিরগুলো থেকে অন্য কোনো ভালো জায়গায় সরিয়ে নেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বৈঠক শেষে এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীরা বর্তমানে বস্তিগুলোতে অত্যন্ত অমানবিক অবস্থায় রয়েছে বিধায় তাদের একটি বিস্তৃত জায়গায় সরিয়ে নেয়া হবে। তিনি বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতের নিকটবর্তী এই শরণার্থী শিবির এলাকা পর্যটনের উন্নয়নে ব্যবহার করা হবে। সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৪ হাজার রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। আর বেসরকারী হিসেবে এই সংখ্যা দুই থেকে তিন লাখ। ০৬.১১.২০১৪