ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ৭:০১:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

রোহিঙ্গাদের আরও ১৮ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মানবিক সহায়তায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ১৮ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ ঘোষণা দেয় দেশটি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৭ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা গেছে।

এক বিবৃতিতে তিনি বলেন, এসব মানবিক সহায়তা শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা, আশ্রয়, দুর্যোগে সাড়া, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিসহ নানা ক্ষেত্রে দেওয়া হচ্ছে। খবর- আল–জাজিরা


 

এই বিভাগের জনপ্রিয়