লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি তরুণী খুন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনের বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ২৮ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি এক স্কুল শিক্ষিকা খুন হয়েছেন। গত শুক্রবার বাসা থেকে মাত্র ৫ মিনিটের হাঁটা পথে একটি পার্কের ভেতর দিয়ে পানশালায় যাওয়ার সময় সাবিনা নেসা নামের ওই তরুণী খুন হন। এ তথ্য জানিয়েছে লন্ডনের পুলিশ। ব্রিটিশ-বাংলাদেশি এই তরুণী হত্যাকাণ্ড ঘিরে ব্রিটেনে তোলপাড় শুরু হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের অনলাইনে প্রধান প্রতিবেদন করেছে ব্রিটেনে বাংলাদেশি তরুণীর এই হত্যাকাণ্ডের খবর। সিএনএন বলেছে, ব্রিটেনে নারী এবং তরুণীদের প্রতি সহিংসতার যে মহামারি চলছে, তাতে এই হত্যাকাণ্ড হৈ চৈ ফেলে দিয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলেছে, গত শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ লন্ডনের বাসা থেকে বেরিয়ে যান সাবিনা নেসা। দেশটির গোয়েন্দাদের ধারণা, নেসা তার বাসা থেকে বেরিয়ে ক্যাটর পার্কের ভেতর দিয়ে পেগলার স্কয়ারের দিকে একটি পানশালার উদ্দেশে হাঁটছিলেন। ওই পানশালায় এক বন্ধুর সঙ্গে তার সাক্ষাতের পরিকল্পনা ছিল।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পার্কের ভেতর দিয়ে যাওয়ার সময় তিনি খুন হয়ে থাকতে পারেন। আগের দিন রাতে বাসা থেকে বেরিয়ে গেলেও তার মরদেহ পাশের একটি কমিউনিটি সেন্টারের কাছে পাওয়া যায় গত শুক্রবার সকালে।
লন্ডনের গোয়েন্দা পুলিশের প্রধান পরিদর্শক জো গ্যারিটি বলেছেন, সাবিনার যাত্রা মাত্র পাঁচ মিনিটের মতো হবে। এই সময়ের মধ্যে কখনোই তার গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় সম্প্রদায়ের মধ্যে এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে; যেমন আমরাও শোকাহত। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতকে খুঁজে বের করতে সম্ভাব্য সব উপায় অবলম্বন করছি।
সাবিনা আক্রান্ত হওয়ার সময় ওই পার্কে চলাচলকারীদের পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে অনুরোধ জানিয়েছেন গ্যারিটি। সাবিনা নেসার চাচাত ভাই জুবেল আহমেদ আইটিভি নিউজকে বলেছেন, পুরো পরিবার এখনও শোকে স্তব্ধ। তার মৃত্যুর খবর পরিবারকে বিধ্বস্ত করে ফেলেছে।
ব্রিটিশ-বাংলাদেশি এই তরুণী দক্ষিণপূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সেখানকার সবচেয়ে নম্র ছিলেন তিনি। জুবেল বলেন, কীভাবে তাকে কেউ হত্যা করতে পারে; আমি বুঝতে পারছি না। এটা আমাদের পরিবারের জন্য বড়, বড় ধরনের ক্ষতি।
সূত্র: সিএনএন, বিবিসি।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











