লালমনিরহাটে ফুলকপি বিক্রি হচ্ছে ২ টাকা দরে, ক্ষোভ কৃষকদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
লালমনিরহাটে ক্ষেত থেকে ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র দেড় থেকে ২ টাকা দরে। কৃষক বলছে, উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে জেলার কৃষকদের মাঝে। অনেকেই জমিতেই নষ্ট করে ফেলছেন ফসল। কৃষি অধিদপ্তর বলছে, মৌসুমের মাঝামাঝিতে সরবরাহ বাড়লেও, চাহিদা বাড়েনি। তাই দাম কমে গেছে।
উত্তরবঙ্গের সবজি ভাণ্ডার বলে পরিচিত লালমনিরহাট। মৌসুমের শুরুতে সদর উপজেলা, কালীগঞ্জ, আদিতমারী’সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ফুলকপি বোঝাই ১০-১২টি ট্রাক ঢাকায় আসতো। কাওরান বাজারসহ দেশের বিভিন্ন সবজির আড়তে চাহিদাও ছিল ভরপুর। প্রতি পিস বিক্রি হতো ২০-২৫ টাকায়। সেখানে, সপ্তাহখানেক ধরে ফুলকপির দাম নেমেছে দেড় থেকে ২ টাকায়।
একজন কৃষক বলেন, এবার ফুলকপির দাম কমায় কৃষকদের বেশ ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গের ফুলকপি আমরা মাঠেই নষ্ট করে ফেলছি। এছাড়া কোনো উপায় নেই। ট্রাক ভাড়াই উঠে না। অন্য আরেক কৃষক হতাশা প্রকাশ করে বলেন, ৮০০ টাকা প্যাকেট বীজ কিনে এখন প্রতি পিস ফুলকপি বিক্রি করছি ২টাকা দরে। আমাদের উৎপাদন খরচই উঠছে না।
কৃষি অধিদপ্তরের কাছেও এই সমস্যার কোনো সমাধান নেই। এই মৌসুমে কৃষকদের অন্য সবজি আবাদের পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা।
লালমনিরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সাইখুল আরেফিন বলেন, সবজির সিজনের মাঝামাঝি সময়ে সবাই চাষ করে তখন বাজারে সরবরাহ বেড়ে যায়। আর সরবরাহ বেড়ে গেলে কিন্তু চাহিদাও হুট করে বাড়ে না। যার ফলে সবজির দাম কমে যায়। আর মাঝখান দিয়ে ১৫-২০ টাকার ফারাক সেটা ব্যবসায়ীদের হাতে চলে যায়।
উল্লেখ্য, প্রতি পিস ফুলকপি উৎপাদনে কৃষকের খরচ পড়েছে ৮-১০ টাকা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য









