লাশ হয়ে ফেরা ৭১৪ নারীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ৭১৪ নারীর লাশ হয়ে ফিরে আসার ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আঞ্জুমান আরা লিমা জনস্বার্থে রিটটি দায়ের করেন। তিনি জানান, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
রিট আবেদনে সব প্রবাসী নারী শ্রমিকদের দেখভাল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, জনশক্তি রফতানি ব্যুরোসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
এর আগে, গত ৩০ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘লাশ হয়ে ফিরলেন ৭১৪ নারী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদনটি দায়ের করা হয়েছে।
প্রতিবেদনের একাংশে বলা হয়, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে যত নারী কর্মীর লাশ দেশে এসেছে, তাদের বড় অংশের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে, সরকারের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির তৈরি করা হিসাবে দেখা যায়, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ৭১৪ জন বাংলাদেশি নারী শ্রমিক লাশ হয়ে ফিরেছেন। এর বড় অংশের ক্ষেত্রে মৃত্যুর কারণ দেখানো হয়েছে স্বাভাবিক মৃত্যু, মস্তিষ্কে রক্তক্ষরণ।
সিএনএস ডটকম//এসএল//
সিটিনিউজ সেভেন ডটকম//আর//
ওমরাহ শেষে দেশে ফিরলেন সাকিব
বাংলাদেশ প্রিমিয়াল লিগের খেলা চলাকালেই হঠাৎ ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে তাকে। তার দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছিলো।
বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেন সাকিব। সিরিজে দলতে সামনে থেকে নেতৃত্ব দিতে ওমরাহ শেষে সোমবার দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
দেশি-বিদেশি ক্রিকেটারদের লজিস্টিকস সার্পোট দেয়া ওয়াসিম খান সাকিবের সৌদি আরব থেকের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল নিজেদের পরের ম্যাচে কুমিল্লার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। দেশে ফিরেই সেই ম্যাচে মাঠে নেমে পড়বেন দেশসেরা ক্রিকেটার।
উল্লেখ্য, বিপিএলের ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিতের পাশাপাশি পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাকিবের বরিশাল। আর ব্যাট হাতে ৩৪৭ আর বল হাতে ৬ উইকেট নিয়ে দলের জয়ে ভালোভাবেই অবদান রাখছেন সাকিব।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০





