লিজ ট্রাসের গদির লড়াইয়ে তিন নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২১ পিএম, ২১ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
৪৫ দিন ক্ষমতায় থাকার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন লিজ ট্রাস। বিতর্কিত মিনি-বাজেটের খড়্গই তার গদি হারানোর মূল কারণ।
আগামী সপ্তাহ পর্যন্ত নিজ পদে দায়িত্ব পালন করবেন কনজারভেটিভ পার্টির এ নেতা। এর মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগে নির্বাচন হবে দেশটিতে। ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ছয়জনের নাম পাওয়া গেছে এ পদে, যার মধ্যে তিনজনই নারী।
এক নজরে দেখে আসার যাক কারা তারা:
লিজ ট্রাসের গদিতে বসতে মুখিয়ে আছেন হাউস অব কমন্সের নেত্রী ও প্রিভি কাউন্সিলের লর্ড প্রেসিডেন্ট পেনি মর্ডান্ট। বরিস জনসন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতায় পেনি নিজেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জোরালো সমর্থন আদায় করেছিলেন সহকর্মী এমপিদের কাছ থেকে। কিন্তু শেষ দিকে সমর্থনের অভাবে বাদ পড়েন। বর্তমানে নতুন রাজার অ্যাকসেসন কাউন্সিলের সভাপতিত্ব করছেন তিনি।
২০১৯ সালে সালে যুক্তরাজ্যের প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নেন পেনি মর্ডান্ট, যা ইতিহাসে রূপ নেয়। অর্থাৎ এ পদে আগে কোনো নারী দায়িত্ব পালন করেননি। প্রধানমন্ত্রী পদ পেতে এমপিদের মধ্যে জন ল্যামন্ট, মারিয়া মিলার, বব সিলি এবং ড্যামিয়ান কলিন্সের কাছ থেকে সমর্থন পেয়েছেন পেনি।
উল্লেখ্য, ব্রিটেনের পার্লামেন্টে এক জরুরি প্রশ্নে লিজ ট্রাসকে সমর্থন দিয়েছিলেন পেনি। যার বদৌলতে সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পেয়েছিলেন তিনি।
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন ব্রিটেনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানও। গত বুধবার তিনি নিজের পদত্যাগ পত্র লিজ ট্রাসকে বুঝিয়ে দেন। এমনটি লিজ যাতে পদত্যাগ করেন, সে চাপও সৃষ্টি করেছিলেন সুয়েলা।
বিবিসি বলছে, ব্রিটিশ মন্ত্রিসভা থেকে সুয়েলার পদত্যাগ সরকারি নিয়মের প্রযুক্তিগত লঙ্ঘন। তার পদত্যাগটি হয় ক্ষোভের কারণ থেকে। যার পেছনে রয়েছে অভিবাসন নিয়ে মতবিরোধ। তিনি তার পদত্যাগপত্রে ‘একটি ভুল করা ও তা স্বীকার করার কথা’ উল্লেখ করেন।
লিজ ট্রাসের সরকারে থাকা অবস্থায় নির্বাচনী ইস্তেহারে থাকা অধিকাংশ প্রতিশ্রুতিই পূরণ করতে পারছে না বলেও দাবি তুলেছিলেন তিনি।
সুয়েলা ব্রেক্সিট সমর্থক হিসেবে বেশ পরিচিত। কারণ, তিনি তখন বরিসকে সমর্থন করেছিলেন। তৎকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। বরিসের পদত্যাগের পর প্রধানমন্ত্রী হতে প্রতিদ্বন্দ্বিতাও করেন সুয়েলা। কিন্তু দ্বিতীয় রাউন্ডের ভোটে বাদ পড়েন।
লিজ ট্রাসের গদি নেওয়ার দাবিদার তৃতীয় নারী কেমি ব্যাডেনোচ। তাকে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় সবচেয়ে বিস্ময়কর প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। কারণ, বরিসের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদে নির্বাচনে তিনিও লড়েছেন। বাদ পড়ে গেলেও নিজের প্রোফাইলকে গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছিলেন তিনি।
কেমি ব্যাডেনোচ একজন কণিষ্ঠ মন্ত্রী। তিনি সিনিয়র কনজারভেটিভ মাইকেল গভের সমর্থন পেয়েছিলেন। তথাকথিত ‘উইক’ সংস্কৃতির ওপর তার আক্রমনাত্বক কথাবার্তা অন্যান্যদের মধ্যে আলোচনার রসদ জোগায়।
কেমি ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগে দায়িত্ব পালন করছেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন ঋষি সুনাক ও বেন ওয়ালেস। বরিস জনসনও আরও একবার এ পদে নিজের নাম লেখাতে চাচ্ছেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











