শামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ হাসিনের, স্ক্রিনশট ভাইরাল
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ২১ এপ্রিল ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
পরকীয়া, ম্যাচ গড়াপেটা, মারপিটসহ ভারতের পেস বোলার মোহাম্মদ শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন স্ত্রী হাসিন জাহান। থানায় একাধিক ফোন রেকর্ডিং ও স্ক্রিনশট দিয়ে অভিযোগও করেছিলেন হাসিন। তবে সব কিছুই অস্বীকার করেন শামি।
বর্তমানে আলাদা থাকছেন তারা। তবে এখনও আইনত ডিভোর্স হয়নি তাদের। পরিবারকে দেখার জন্য এখনও হাসিনকে প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা দেন শামি।
এবার নতুন করে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শামির আরও কিছু চ্যাট স্ক্রিনশট শেয়ার করেছেন হাসিন।
সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, নানান ধরনের যৌন উসকানিমূলক কথা বলছেন শামি। কখনো আবদার করছেন স্তন্যপানের, কখনো আবার কোনো নারীকে বিকিনি পরে আসার কথা বলছেন। যৌন সম্পর্কের নানান ধাপ নিয়েও আলোচনা করছেন। যদিও এগুলো শামির ফোন থেকে তোলা এমন কোনো প্রমাণ দিতে পারেননি হাসিন।
এদিকে স্ক্রিনশটগুলো শেয়ার করে শামি লিখলেন, ‘ইয়া আল্লাহ তুমি সবাইকে ইনসাফ দাও। আমাকে আর আমার মেয়েকেও দাও। পাগল কুকুরের দল আমার পেছনে লেগে আছে। ওই কুকুরগুলোকে তুমি শাস্তি দাও।’
শামির পোস্টে দুই ভাগে বিভক্ত হয়ে মন্তব্য করেছেন নেটিজেনরা। হাসিনের পক্ষ নিয়ে অনেকেই বলছেন, ‘স্পষ্টই সব দোষ শামির। শাস্তি হোক ওর; শামি ভালো ক্রিকেট খেলে ঠিকই। ভালো মানুষ নয়। এই চ্যাটগুলোই তার প্রমাণ।’
শামি ভক্তরা আবার উল্টো কথাও বলছেন। একজন লিখেছেন, ‘এই মেয়েটার আরও বেশি টাকা চাই। আবার অসভ্যতা শুরু করেছে।’
অন্যজনের মন্তব্য, ‘এগুলো শামি পাঠিয়েছে প্রমাণ কই। তুমি তো নিজেও লিখতে পারো। ফোন নম্বর যেভাবে সেভ করা, তাতে তো পুরোটাই ফেক মনে হচ্ছে।’
উল্লেখ্য, কেকেআরে খেলার সময় চিয়ার লিডার হাসিনের সঙ্গে প্রেম হয় শামির। এরপর ২০১৪ সালে বিয়ে করেন তারা। এরপর থেকে যেকোনো ইভেন্টে শামির সঙ্গে তাকে দেখা যেতো। ২০১৫ সালে তাদের ঘরে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। তবে এরপরই তাদের সম্পর্কের অবনতি ঘটে। বর্তমানে আলাদা থাকছেন তারা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











