শুধু পুষ্টিগুণে নয়, রূপচর্চাতেও দারুণ গাজর
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার
শুধু পুষ্টিগুণে নয়, রূপচর্চাতেও দারুণ গাজর
গাজর আমাদের অনেকেরই প্রিয় খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ গাজর কিন্তু রূপচর্চার উপাদান হিসেবেও কম নয়। চোখ, দাঁত, ত্বক ও চুলের জন্য যথেষ্ট উপকারী এটি।
ত্বকের যত্ন নিন : জিন, হরমোন ও পরিবেশ—মোটামুটি এই তিন কারণেই আমাদের ত্বক শুষ্ক হয়। এই শুষ্ক ত্বকের জন্য গাজর আদর্শ। পটাশিয়ামসমৃদ্ধ গাজর ত্বকের ভেতরে ঢুকে একে ভেতর থেকে আর্দ্র করে তোলে। এ জন্য একটি ফেস মাস্কও ব্যবহার করা চলে। একটি গাজর ভাল করে পেস্ট করে এতে দুধ ও মধু মিশিয়ে মাস্কটি তৈরি করা যায়। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ত্বকের শুষ্কতা কমে আসবে।
অ্যান্টি-এজিং মাস্ক : গাজর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এতে রয়েছে ভিটামিন সি, যা কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বকের বয়সের গতিতে লাগাম টেনে ধরে। ছোট সাইজের একটি গাজরের পেস্টে এক টেবিল চামচ জলপাই বা নারকেল বা আমন্ড তেল মিশিয়ে ত্বকে লাগালে উপকার মিলবে। মাস্কটি ১৫ থেকে ২০ মিনিট রেখে অল্প গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
গাজরে চুল তাজা : চুলের সমস্যা সমাধানেও গাজর কার্যকর। এর ভিটামিন আর খনিজ উপাদান চুলের গোড়া মজবুত করে। গাজরের ভিটামিন এ এবং ই মাথার তালুতে রক্তসঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতেও সহায়তা করে। এ জন্য চুলে লাগাতে পারেন গাজরের তেল। বানানোও সহজ। গ্রেট করা গাজর দেড় কাপ জলপাই তেলে মিশিয়ে এক সপ্তাহ ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখতে হবে। পরে ছেঁকে পরিষ্কার পাত্রে আলাদা করে রেখে দিলে অনেক দিন ধরে এটি ব্যবহার করা চলবে।
তা হলে আর কী? এই হালকা শীতে শুধু গাজরের মেনু না খেয়ে গাজর দিয়ে কিঞ্চিৎ রূপচর্চাও করে নিন।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা








