শেখ হাসিনাকে সপরিবারে হত্যার পরিকল্পনা করেছিল আইএসআই
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ এএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
একাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সপরিবারে হত্যার পরিকল্পনা করেছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। একই সঙ্গে আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতাকেও হত্যার পরিকল্পনা ছিল তাদের। গতকাল মঙ্গলবার ভারতের ইকোনমিক টাইমস এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে।
সেখানে আরও বলা হয়, এই পরিকল্পনায় বড় ভূমিকা রেখেছিলেন আইএসআই কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মোক্তার। বন্ধুদের সহায়তায় বাংলাদেশ সরকার ওই চক্রান্ত ভেস্তে দেয় বলে ঢাকার একটি সূত্রের বরাত দিয়ে করা প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন সামনে রেখে আইএসআই চোরাই পথে বিপুল পরিমাণ অস্ত্র বাংলাদেশে ঢোকানোর পরিকল্পনা করেছিল। আইএসআইএর ওই কর্মকর্তা ছাড়াও আরও কিছু আইএসআই এজেন্ট ও তাদের দোসররা এই চক্রান্তে যুক্ত ছিল। এর সঙ্গে পাকিস্তানপন্থি দল বলে পরিচিত জামায়াতে ইসলামীর কোনো ভূমিকা ছিল কিনা, তা নিশ্চিত নয় বলে জানিয়েছে প্রতিবেদনটি।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগে গ্রিসের পতাকাবাহী একটি জাহাজে করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছিল। এসব অস্ত্র ও গোলাবারুদের মধ্যে একে-৪৭, কারবাইন এবং গ্রেনেড ছিল। মাঝপথে ওই জাহাজ ডুবে যাওয়ায় চক্রান্ত ভেস্তে যায়।
সূত্রটি দাবি করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের হত্যা এবং দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করাই ছিল এই পরিকল্পনার উদ্দেশ্য। একই সঙ্গে চক্রান্তকারীরা জাহাজ থেকে দূরনিয়ন্ত্রণের মাধ্যমে ঢাকায় একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটানোরও পরিকল্পনা করেছিল।
ঢাকা থেকে আরেকটি সূত্রের বরাতে জানানো হয়, আইএসআইর পুরো যড়যন্ত্রের অংশ ছিলেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকার পাকিস্তান হাইকমিশন। এ ছাড়া স্থানীয় কিছু বিএনপি নেতাও এই ষড়যন্ত্র সম্পর্কে জানতেন।
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস










