শোয়েব মালিকে সানিয়ার ‘শুভকামনা’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ২২ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বেশ কয়েক মাস ধরেই শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে সরগরম ছিল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য প্রমাণ হলো। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন শোয়েব মালিক। দেশটির জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদের গলায় মালা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীসহ নিজের তৃতীয় বিয়ে ছবি পোস্ট করেছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক। এরপর থেকেই সোশাল মিডিয়ায় আলোচনার ঝড় বইছে। সানিয়ার বক্তব্য শুনতে মরিয়া ছিল গণমাধ্যমগুলো। তবে তাদের পাশ কাটিয়ে সাবেক স্বামীর শোয়েবের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছে সানিয়া মির্জা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। তিনি লিখেছেন, সানিয়া সব সময় পারিবারিক জীবন লোকচক্ষুর অন্তরালেই রেখেছে। কিন্তু আজ প্রয়োজন হয়ে পড়েছে বিষয়টা সম্মুখে আনার। শোয়েব আর সানিয়ার ছাড়াছাড়ি হয়ে গেছে কয়েক মাস হয়েছে। সে শোয়েবকে নতুন সংসার জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।
তিনি আরও বলেন, জীবনের স্পর্শ কাতর এই সময় সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করবো তারা যেন সানিয়ার গোপনীয়তার কথা ভেবে সব ধরনের জল্পনা-কল্পনা থেকে দূরে থাকে।
জানা গেছে, শোয়েবের তৃতীয় স্ত্রী সানা জাভেদ পেশায় একজন অভিনেত্রী। তিনি পাকিস্তানের টেলিভিশনের জনপ্রিয় মুখ। ২০১২ সালে শেহর ই জাত ধারাবাহিকের মাধ্যমে পর্দায় অভিষেক হয় সানার। এরপর আরও কিছু ধারাবাহিকে কাজ করেন তিনি। এ ছাড়া ‘খানি’ নামক একটি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান সানা। লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন এই অভিনেত্রী।
এর আগে, আয়েশা সিদ্দিকি নামে এক ভারতীয়কে বিয়ে করেছিলেন তিনি। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন তিনি। ২০১৮ সালে তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। বছর খানেক ধরেই সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এই তারকার কেউই তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











