শ্রীলঙ্কায় ডিজেলের দাম কমায় বাসভাড়া কমল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ এএম, ৭ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কায় ১১ দশমিক ১৪ শতাংশ কমিয়ে নতুন বাসভাড়া কার্যকর করেছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার জাতীয় পরিবহন কমিশনের (এনটিসি) মহাপরিচালক ড. নীলান মিরান্ডা।
তিনি বলেন, ‘সম্প্রতি এক লিটার ডিজেলের দাম ১০ রুপি কমানোয় যাত্রীদের সুবিধা দিতে বাস ভাড়া কমানো হবে।’ এখন থেকে দেশটিতে ন্যূনতম বাসভাড়া ৩৪ রুপি (প্রায় ৯ টাকা), যা আগে ছিল ৩৮ রুপি (১০ টাকা)।
এনটিসির ঘোষণা অনুযায়ী, সব ধরনের বেসরকারি এবং শ্রীলঙ্কা ট্রান্সপোর্ট বোর্ড (এসএলটিবি) পরিচালিত গাড়ির ক্ষেত্রেই ভাড়া কমেছে। তবে এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াতকারীদের আগের ভাড়াই গুনতে হবে।
এনটিসি আরও জানিয়েছে, যাত্রীদের কাছ থেকে সঠিক ভাড়া নেয়া হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ টিম মোতায়েন করা হয়েছে। কোথাও অতিরিক্ত ভাড়া আদায় করলে জাতীয় হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানাতেও বলা হয়েছে।
এর আগে, গত ১ আগস্ট ডিজেলের দাম লিটারে ১০ রুপি কমানোর ঘোষণা দেয় শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত সংস্থা সিলন পেট্রোলিয়াম করপোরেশন। দেশটিতে বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৪৩০ রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা ১১৩ টাকার সমান। এছাড়া ৯২ টাকার অকটেন ৪৫০ রুপি (প্রায় ১১৮ টাকা ), ৯৫ টাকার অকটেন ৫৪০ রুপি (প্রায় ১৪২ টাকা ) এবং কেরোসিন বিক্রি হচ্ছে লিটারপ্রতি ৮৭ রুপিতে (প্রায় ২৩ টাকা)।
এদিকে অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কার জন্য নতুন কোনো আর্থিক পরিকল্পনা নেই বলে জানিয়েছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি জানায়, একটি উপযুক্ত সামষ্টিক অর্থনৈতিক নীতি কাঠামো' কার্যকর না করা পর্যন্ত দ্বীপরাষ্ট্রটির জন্য আর্থিক সহায়তার কোনো প্রস্তাব আপাতত নেই।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








