সবজিতে অস্বস্তি, বেড়েছে শাকের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
নিত্য প্রয়োজনীয় সবজির দাম কমেছে। তবে নতুন সবজির দাম অনেক বেশি। আলুর কেজি আগের মতোই বাড়তি ৩৫ থেকে ৪০ টাকা কেজি। আঁটি প্রতি শাকের দাম বেড়েছে ৪/৫ টাকা।
শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচা মাল্টিপারপাস কমপ্লেক্স কাঁচা বাজার ঘুরে দেখা যায়, লম্বা ও গোল বেগুনের কেজি ৫০ টাকা। কমেছে শশার দাম। গত সপ্তাহেও শশা ছিল ৭০, তা আজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। জালি কুমড়ার পিস ৩৫ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ২০ টাকা, কচুর ডাঁটা ৫০ টাকা। আর ক্যাপসিকামের দাম যেন আকাশ চুম্বি। দাম হাঁকানো হচ্ছে কেজি সাড়ে ৫শ টাকা।
চিচিঙ্গা আগের মতোই ৩৫/৪০ টাকায় বিক্রি হলেও ১০ টাকা বেড়ে ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আগাম বাজারে আসা শীতের সবজি ফুলকপির দাম ৪০ টাকা (৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের)।
পেঁপের দাম কমেছে, কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৫ টাকায়, তবে করলা ৫০ টাকা। ঢেড়স, পটল ৩০ টাকা, কাঁচা কলার হালি ৩০ টাকা, লাউ ৪০ টাকায় বিক্রি হলেও বরবটি অপরিবর্তিত দাম ৬০ টাকায় বেচাকেনা হচ্ছে।
কমেনি টমেটো, গাজর ও শিমের দাম। এ তিন সবজিই বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। ধনেপাতা ১০০ কেজি দর বলা হলেও ১০০ গ্রাম ১৫ টাকা। মুলা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিভিন্ন পুষ্টি উপকরণে ভরপুর সবুজ ক্যাপসিকামের দাম নিয়ন্ত্রণের বাইরে। কেজি প্রতি দাম হাঁকানো হচ্ছে ৫৫০ টাকা। ১০০ গ্রাম ৭০ টাকা। ২৫০ গ্রাম ১৫০ টাকা।
তকদির নামে একজন সবজি বিক্রেতা বলেন, ক্রেতা কম। সকাল ১০টার পর জমে ওঠে শুক্রবারের সবজির বাজার। সরবরাহ বাড়ায় সবজির দাম কমেছে। কমেছে আলুর দামও।
ক্যাপসিকামের আকাশচুম্বি দাম সম্পর্কে বিক্রেতা নূরে আলম বলেন, এই সবজিটা দেশে খুবই কম চাষাবাদ হয়। বেশিরভাগই আমদানিনির্ভর। দামটা তাই ওঠানামা করে। আজ কিনেই এনেছি ৫০০ টাকা কেজি। এর ক্রেতাও কম। বিক্রিও তাই কম।
আরেক বিক্রেতা জানান, পাট শাকের জোড়া আঁটি ২৫, কলমি শাক ১৫ টাকা, কচু চার আঁটি ৪০ টাকা, মুলা দুই আঁটি ৩০ টাকা, পুঁইশাক ৩০ টাকা আঁটি, লাল শাকের আঁটি ১৫, ডাটা শাকের আঁটি ২০ টাকায় বিক্রি হচ্ছে। সকালে টাটকা শাকের ক্রেতা বেশি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






