ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৫:১৯:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

সমীকরণ মেলাতে ব্যর্থ জ্যোতিরা, খেলতে হবে বাছাই পর্ব

স্পোর্টস ডেস্ক   | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪১ এএম, ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটিতে জয় পেলেই সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ’ এই সমীকরণ মাথায় নিয়েই ক্যারিবিয়ান সফরে গিয়েছিলেন জ্যোতি-নাহিদরা। তবে সমীকরণ মেলাতে ব্যর্থ হয়েছে টাইগ্রেসরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তারা। এতে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাও হারাল বাংলাদেশের মেয়েরা।

শনিবার (২৫ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে ১১৮ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ২৭ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ান মেয়েরা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। হাইলি ম্যাথিউস ও ইয়ানা জোসেফ মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৫ রান। ম্যথিউস ২২ রান করেন। আর জোসেফের ব্যাট থেকে এসেছে ৩৯ রান। এরপর বাকি কাজটা সহজেই সেরেছেন শ্যামেন ক্যাম্পবেল ও ডানডি ডটিন। ক্যাম্পবেল ২৫ রানে এবং ৩৩ রানে অপরাজিত ছিলেন ডটিন।


এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। মুর্শিদা খাতুন দ্রুত বিদায় নিলেও সেই ধাক্কা সামলে বড় রানের পথেই ছিল বাংলাদেশ। বিশেষ করে ফারজানা হক ও শারমিন আক্তারের দ্বিতীয় উইকেট জুটিতে ৬২ রান তুলেছিল বাংলাদেশ। তবে এই দুজনের বিদায়ের পরই পথ হারায় দিল। ৩ উইকেটে ৯৪ থেকে ১১৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

এই ম্যাচ দিয়ে নারী চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের খেলা শেষ করল বাংলাদেশ। যেখানে ২৪ ম্যাচে ৮ জয়ের বিপরীতে ১১ হার বাংলাদেশের। ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে জায়গা পেয়েছে তারা। নিউজিল্যান্ডের সংগ্রহও সমান ২১ পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে থেকে ছয়ে আছে কিউই মেয়েরা।


স্বাগতিক ভারতসহ টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ভারত টেবিলের দুইয়ে থাকায় ছয় নম্বর দলেরও সরাসরি সুযোগ হচ্ছে। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে টপকে পাঁচে চলে যেত বাংলাদেশ। আর সেটা করতে পারলে বাছাই পর্ব ছাড়াই বিশ্বকাপ খেলতে পারত টাইগ্রেসরা।