সরকার পল্লী এলাকায় বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে : প্রধানমন্ত্রী
আপডেট: ০৫:৫১ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৪ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: দেশের প্রতিটি মানুষের বাসস্থান সুবিধার ব্যবস্থা করার পরিকল্পনার অংশ হিসেবে সরকার সমবায় পদ্ধতির আওতায় পল্লী এলাকায় বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির (বিআরসিএস) একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী দেশে প্রাকৃতি দুর্যোগের সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকাণ্ডের প্রশংসা করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সোসাইটির চেয়ারম্যান ড. এম এস আকবর। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন হেড অব গভর্নেন্স সাপোর্ট আইএফআরসি জেনেভার প্রাঙ্ক ওলাফ মরহাওয়ের, বিআরসিএস’র সদস্য ড. হাবিবে মিল্লাত এমপি এবং আইএফআরসি’র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংগঠনিক উন্নয়ন সমন্বয়ক জন গুইন।
এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, দেশে কোন গৃহহীন নাগরিক থাকবে না এবং তাঁর সরকার গ্রামের জনগণকে নগরের সুবিধা প্রদানের লক্ষ্যে পল্লী এলাকায় বহুতল ভবন নির্মাণ করবে।
তিনি বলেন, পাশাপাশি স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার কর্তৃক নির্মিত মুজিব কেল্লাগুলো সংস্কার করা হবে। তিনি বলেন, সরকার উপকূলীয় এলাকায় আরো বহুতল ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশে রেডক্রিসেন্ট সোসাইটির মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। শেখ হাসিনা স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনে বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সেবারও প্রশংসা করেন।
প্রতিনিধিদলের সদস্যরা সরকারের কোন হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশে কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
০২.০৯.২০১৪ - যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ











