সরকারের প্রতি জনগণের পূর্ণ আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী
আপডেট: ০৩:১২ পিএম, ১৯ নভেম্বর ২০১৪ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,
সংসদ ভবন থেকে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের প্রতি জনগণের পূর্ণ আস্থা, বিশ্বাস ও সমর্থন রয়েছে। তাদের এই আস্থা ও বিশ্বাসকে সাথে নিয়ে সরকার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আজ সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের অধ্যাপক মো. আলী আশরাফের এক সম্পূরক প্রশ্নের জবাবে আরও বলেন, ‘আমাদের প্রতি জনগণের পরিপূর্ণ সমর্থন ও আত্মবিশ্বাস রয়েছে। যার কারণে কিছু রাজনৈতিক দলের বার বার আন্দোলনের ডাকেও তারা সাড়া দিচ্ছে না।’
শেখ হাসিনা বলেন, যে কোন দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা প্রয়োজন। বর্তমান সরকারের সেই দিকনির্দেশনা রয়েছে এবং সে অনুযায়ী দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের জনগণ ভালভাবেই জানে, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছে, সেই রাজনৈতিক দলই শুধু পারে দেশকে উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে।
প্রধানমন্ত্রী সকল সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গৃহীত উন্নয়ন কার্যক্রমের সঠিক বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে বলেন, ‘দেশে কোন টাকাওয়ালা তৈরী করা সরকারের উদ্দেশ্য নয়, জনগণের মৌলিক চাহিদা মিটানো এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই এই সরকারের লক্ষ্য।’
স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, গ্রামীণ অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
১৯.১১.২০১৪
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ











