সাকিবের বিজয়ে শিশিরের আবেগঘন স্ট্যাটাস
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ক্রিকেট মাঠের পর প্রথমবার ভোটে দাঁড়িয়েই বড় বাউন্ডারি হাঁকালেন সাকিব আল হাসান। জয় দিয়েই রাজনীতিতে অভিষেক হলো টাইগার অলরাউন্ডারের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সাকিবের এমন জয়ে মাগুরাবাসী ও ক্রিকেট সমর্থকদের পাশাপাশি উচ্ছ্বসিত তার স্ত্রী উম্মে আহমেদ শিশির (সাকিব উম্মে আল হাসান)। স্বামী সাকিবের নানান উত্থান-পতনে অতীতেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতির জানান দিয়েছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন শেষেও ব্যতিক্রম হয়নি।
ফেসবুকে শিশিরের মন্তব্য, আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল।
স্ট্যাটাসে অভিনন্দন জানিয়ে শিশির লেখেন, একটা নতুন শুরুর জন্য তোমাকে অভিনন্দন প্রিয় স্বামী। তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিজয়ী হয়েছিলে। যদিও আমি সেখানে ছিলাম না। তবে আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল। মাগুরার লোকদের অসংখ্য ধন্যবাদ নিজেদের ঘরের ছেলে এতটা ভালোবাসা এবং সম্মান দিয়ে বরণ করার জন্য।
উল্লেখ্য, তিন সন্তানকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিবের স্ত্রী শিশির। অন্যদিকে নিজ শহর মাগুরায় পুরো সময় কাটিয়েছেন সাকিব। রোববারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











