সাফারি পার্কের জেব্রা মৃত্যু: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রত্যাহার করা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মুহাম্মদ তবিবুর রহমানের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে পার্কের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে প্রাণী কল্যাণ আইনে এ মামলা দায়ের করেন। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, তবিবুর রহমানের বিরুদ্ধে পার্কের ১১ টি জেব্রা মৃত্যুর ঘটনায় সরকারি কাজে অনিয়ম, পার্ক পরিচালনায় অব্যবস্থাপনা, সম্পত্তি বিনষ্ট সাধন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। ওইসব কারণে পার্কের ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহি মারা গেছে বলেও মামলার এজাহারে অভিযোগ করা হয়।
পার্কের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত জানুয়ারি মাসে সাফারি পার্কে ১১টি জেব্রা মারা যায়। সে সময় দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান যথা সময়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেননি। জেব্রা মৃত্যুর ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরীও (জিডি) করেননি। তাছাড়া তিনটি মৃত জেব্রার পেট কাটার বিষয়ে তবিবুর রহমানের দেয়া বক্তব্য গ্রহণযোগ্য হয়নি। এ অবস্থায় সংঘটিত ঘটনায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির পাশাপাশি বন্য প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে। এজন্য প্রাণী কল্যাণ আইনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ এবং ৩ ফেব্রুয়ারি একটি সিংহী মারা যায়। ওইসব প্রাণীর মৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন এবং তদন্তের স্বার্থে পার্কের শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তদন্ত কমিটিকে জেব্রাগুলির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, সাফারি পার্কে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের গাফিলতি চিহ্নিতকরণ এবং এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ সমূহ নিয়ে নির্ধারিত মোট ২০ কার্যদিবসের যথাসময়ে প্রতিবেদনটি সম্পন্ন করে তদন্ত কমিটির প্রধান বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক ২০ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু





