ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ২০:৩৬:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

সাবালেঙ্কার সাফল্যের রহস্য

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সদ্য ইউএস ওপেন নারী এককের শিরোপাজয়ী বেলারুশের টেনিসকন্যা আরিনা সাবালেঙ্কা নিজের দুর্বলতা নিয়ে বলেছেন। তিনি বলেছেন, ‘শপিং। ওটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারি না।’ ’ 

এক সাক্ষাৎকারে চারবারের গ্র্যান্ড স্লামজয়ীকে প্রশ্ন করা হয়েছিল তার সাফল্যের রহস্য নিয়ে। 

সাবালেঙ্কা বলেছেন, ‘সাফল্যের আসল রহস্য হলো শৃঙ্খলা। প্রতিদিন সকালে ওঠা, অনুশীলনে যাওয়া। অনেক সময় সকালে উঠে অনুশীলনে যেতে ইচ্ছা করে না। তবু যেতে হয়। যদি আপনি সেটা করতে পারেন, তাহলে সাফল্য আসবেই। আপনি যে কাজটা করছেন সেটা যদি ভালোবাসেন, তাহলে সফল হওয়া আটকানো যাবে না। এজন্যই আমি এত ট্রফি জিততে পেরেছি।’

দুঃসময়ে নাড়া দেয় ব্যর্থতার ভাবনা। ইচ্ছা করে খেলা ছেড়ে দিতে। সাবালেঙ্কার মনেও কি এমন ভাবনা এসেছিল? বেলারুশের এই তারকা বলেন, ‘‘অবশ্যই এসেছিল। বছরতিনেক আগের ঘটনা। বারবার ‘ডাবল ফল্ট’ করছিলাম। কিছুতেই ঠিক করে সার্ভ করতে পারছিলাম না। খেলা ছেড়ে দেওয়ার কাছাকাছি চলে গিয়েছিলাম। বুঝতেই পারছিলাম না সমস্যাটার কীভাবে সমাধান করব। মনোবিদের সাহায্য নিয়েছিলাম। ভেবেছিলাম, এবার খেলাটা ছাড়তে হবে। তারপর একজনের সাহায্য নিয়ে সমস্যাটা ঠিক করি। সেই সময় শক্ত না থাকলে হতো না। হাল না ছাড়া মানসিকতা নিয়ে এগিয়ে গিয়েছিলাম। তার পরেই প্রথম গ্র্যান্ড স্লাম জিতি। সবার জীবনেই এমন সময় আসে। সেটা পেরিয়ে যাওয়ার মতো শক্তি রাখতে হয়।’’