ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ০:৪৯:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

সামগ্রিকভাবে আর্থ-সামজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অভিবাসন অপরিহার্য স্থান দখল করছে : স্পিকার

আপডেট: ০১:০৪ পিএম, ১০ আগস্ট ২০১৪ রবিবার

image_23567_0.png_33479স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  ঢাকা:  জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সামগ্রিকভাবে আর্থ-সামজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অভিবাসন অপরিহার্য স্থান দখল করছে। সুষম উন্নয়নের লক্ষ্যে দেশের অর্থনৈতিক কর্মকান্ডের মুলধারায় অভিবাসনকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন,আমাদের দেশে অভিবাসন ক্রমান্বয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে। অভিবাসনের সাথে উন্নয়নের যোগসূত্রকে অনুধাবন করে কার্যক্রম গ্রহণ করতে হবে।” তিনি আজ ঢাকার স্থানীয় একটি হোটেলে জাতীয় সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেসন ফর মাইগ্রেশান-আইওএম এর যৌথ আয়োজনে ‘অভিবাসন এবং উন্নয়ন বিষয়ক পরিচিতি কর্মশালা এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। কর্মশালায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল,চীফ অব মিশন অব দ্যা ইন্টারন্যাসনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) শরৎ দেশ। স্পীকার বলেন, “অভিবাসন যদিও সামাজিক বিবর্তনের ফল, তথাপি আর্থ-সামজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হিসেবে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এবং বর্তমানে উন্নয়নের সকল প্রক্রিয়ায় অভিবাসন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।” তিনি বলেন,অভিবাসন জনসংখ্যা উন্নয়নের সাথে সম্পৃক্ত। মানুষের জন্ম ও মৃত্যুহার, জনসংখ্যার হার, আয়ুস্কাল এসব পরিবর্তনের উপর ভিত্তি করে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে অভিবাসন বা মাইগ্রেসন সংগঠিত হয়। মাইগ্রেসন হতে পারে গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে গ্রামে বা শহর হতে শহরে। ‘ অসম বরাদ্দ, উন্নয়ন বরাদ্দ, ভূমির অপ্রতুলতা, কর্মসংস্থানের সুযোগ, তথ্য-প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের সুযোগ-সুবিধা অভিবাসনের উপর প্রভাব ফেলে ’ এ কথা উল্লেক করে স্পীকার বলেন, যে দেশ বা শহর বা গ্রামের সুযোগ-সুবিধা বেশী সেখানে মানুষের অভিবাসনের প্রবণতা বেশী। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও পরিবেশের ইতিবাচক ও নেতিবাচক উপাদানসমূহ অভিবাসনের জন্য দায়ী। সেজন্য উন্নয়নের মূলধারায় অভিবাসনকে সম্পৃক্ত করতে হবে। ১০.০৮.২০১৪