সাড়ে ৩ মাস পর ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৭ পিএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
অনেকদিন পর ম্যাচ খেলার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ গত জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্ব খেলেছে বাংলাদেশ নারী দল। প্রায় সাড়ে তিন মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামছে ঋতুপর্ণা চাকমারা।
আগামী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ম্যাচ দুটি মাঠে গড়াবে ২৪ ও ২৭ অক্টোবর। ম্যাচ দুটি খেলতে আজ দল ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার। আগামীকাল থাইল্যান্ডের বিমান ধরবেন নারী দলের ফুটবলাররা।
২৩ সদস্যের দলে বাদ পরেছেন নিলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ। বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পরেছেন দুজন। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন রুমা আক্তার ও সিনহা জাহান। অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করার পুরস্কার হিসেবে দলে ঢুকেছেন রুমা ও সিনহা।
থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। বাংলাদেশ কোচ বলেন, ‘এটি আমাদের জন্য একটি বড় পরীক্ষা। পাশাপাশি নিজেদের সঙ্গে তাদের তুলনা করারও একটা সুযোগ। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। তবে আমাদের জেতার মানসিকতা নিয়েই নামতে হবে।’
বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার অবশ্য বেশ আত্মবিশ্বাসী, ‘চট্টগ্রামে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা চেষ্টা করব ভালো খেলতে, দুই ম্যাচেই তাদের সঙ্গে লড়াই করতে।’
বাংলাদেশ নারী ফুটবল দল:
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী।
ডিফেন্ডার: নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম
মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী
ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহান।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











