সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ১১ মে ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের পৃথক ৩টি স্থানে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত হয়েছে। তারা হলো, শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা গ্রামের সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫), একই এলাকার শেলাচাপড়ী গ্রামের আরশেদ প্রামাণিক (৬০) ও কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের কালাম মিয়ার ছেলে মুনছুর আলী (১৭)। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৭ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যুগ্নীদহ নামক স্থানে দ্রুতগামী ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী নার্গিস খাতুন নিহত হয় এবং আহত হয় অটোভ্যানের চালক। এদিকে একই সময় ওই মহাসড়কের বাঘাবাড়ী গ্যাস অফিসের সন্নিকটে দ্রুতগামী ট্রাক একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আরশেদ প্রামাণিক নিহত হয় এবং ৫ জন আহত হয়। এর আগে বৃহস্প্রতিবার বিকেলে কাজিপুর-ধনুট আঞ্চলিক মহাসড়কের কাজিপুর উপজেলার পাইকরতলী নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মুনছুর আলী নিহত হয় এবং তার বন্ধু রিয়াদ (১৮) আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








