সিরিয়ার ড্রোন হামলায় নারী-শিশুসহ ১১২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৪ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার
সিরিয়ার হোমস প্রদেশে মিলিটারি একাডেমিতে বৃহস্পতিবার ড্রোন হামলা। ছবি: সংগৃহিত।
সিরিয়ার হোমস প্রদেশে মিলিটারি একাডেমিতে বৃহস্পতিবার এক ড্রোন হামলায় নারী-শিশুসহ ১১২ জন নিহত হয়েছেন। আহত প্রায় ২৫০ জন। রাষ্ট্রীয় গণমাধ্যম সরকার নিয়ন্ত্রিত হোমসে এই ভয়াবহ হামলার জন্য ‘সন্ত্রাসী সংগঠনকে’ দায়ী করেছে। যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
এদিকে কুর্দি বাহিনী জানায়, দেশটির কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আঙ্কারা এক বোমা হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর তারা সেখানে হামলা চালালো।
সরকারি বার্তা সংস্থা ‘সানা’ পরিবেশিত সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী সংগঠন কেন্দ্রীয় শহর হোমসে সামরিক একাডেমির কর্মকর্তাদের স্নাতক অনুষ্ঠান লক্ষ্য করে এই হামলা চালায়।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে ড্রোন হামলায় ২১ জন বেসামরিক নাগরিকসহ ১১২ জন নিহত ও কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ নারী রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘোবাশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এই ঘটনায় প্রাথমিকভাবে ছয় নারী ও ছয় শিশুসহ ৮০ জন নিহত এবং ২৪০ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। কেউ তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।
জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সিরিয়ায় ড্রোন এবং প্রতিশোধমূলক হামলার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি





