সুনামগঞ্জে কমতে শুরু করেছে সবজির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৪ নভেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের স্থানীয় সবজি বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু কেরেছে। এ কারণে এ জেলায় কমতে শুরু করেছে সবজির দাম।
আজ সোমবার শহরের সবজির বাজারে গিয়ে দেখা গেছে, সবজি ব্যবসায়ীরা স্থানীয় সবজি নিয়ে বাজারে পসরা সাজিয়ে বসেছেন।
সকালে পৌর কিচেন মার্কেটে সবজি কিনতে আসা দেবাশীষ দে বাসসকে জানান, গত সপ্তাহে সকল ধরনের সবজি ছিল একশত টাকার ওপরে। আজ ৫০ টাকা থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে।
একই সবজির বাজারের ক্রেতা আব্দুর রহিম বাসসকে জানান, স্থানীয় সবজি বাজারে আসায় সবজির দাম অনেকটা কমেছে। তবে স্থানীয় সীমে দাম এখনও একশত টাকার ওপরে রয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, শসা ২৫ থেকে ৩০ টাকা কেজি, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা কেজি, জিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা কেজি, লাউ ৪০ থেকে ৫০ টাকা প্রতি পিছ, বেগুন ৮০ থেকে ৯০ টাকা কেজি, করলা ৬০ থেকে ৭০ টাকা কেজি, গাজর ১৩০ থেকে ১৫০ টাকা কেজি, লালশাক প্রতি আটি ১০ থেকে ১৫ টাকা, ডাটা প্রতি আটি ২০ থেকে ২৫ টাকা,মুলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকা, স্থানীয় সীম একশত টাকা থেকে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সবজি ব্যবসায়ী রিপন মিয়া জানান, স্থানীয় সবজি বাজারে আসতে শুরু করেছে। আগামী সপ্তাহের মধ্যে সবজির দাম আরও কমবে। তিনি জানান, যে লাউ গত সপ্তাহে একশত টাকায় বিক্রি হত আজ একই সাইজের লাউ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রিপন আরও জানান, পাশের জেলা ময়মনসিং ও নেত্রকোনায় বন্যা হওয়ায় এ দুটি জেলা থেকে এবার সবজি না আসায় সুনামগঞ্জে সবজির দাম বেড়েছে। কারণ সুনামগঞ্জ হাওর এলাকা হওয়ায় হাওরের পানি নামার পর চাষীরা সবজি চাষ করেন। তিনি জানান, স্থানীয় সবজির চাহিদা বেশী রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ৯৫০ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে। বেগুন চাষ হয়েছে ১ হাজার ৫১২ হেক্টর জমিতে, ১ হাজার ১৫৬ হেক্টর জমিতে মুলা চাষ হয়েছে, সীম চাষ হয়েছে ১ হাজার ৭৪১ হেক্টর জমিতে, ডাটা ৫৫৫ হেক্টর জমিতে, ১৯৫ হেক্টর জমিতে করলা চাষ করা হয়েছে।
লাউ চাষ করা হয়েছে ১হাজার ২৩০ হেক্টর জমিতে, ৭৮০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া, ৭৯৫ হেক্টর জমিতে ফুলকপি, ৬১১ হেক্টর জমিতে বাধা কপি, ৪৪৭ হেক্টর জমিতে শসা, ৫৩৪ হেক্টর জমিতে লালশাক, ১৬৯ হেক্টর জমিতে রাইশাক, ১৯১ হেক্টর জমিতে বরবটি, ৪০ হেক্টর জমিতে গাজর, ৬ হেক্টর জমিতে স্কোয়াশ, ৪৩ হেক্টর জমিতে পালংশাক, ১৪০ হেক্টর জমিতে পুঁইশাক, ৩১৭ হেক্টর জমিতে খিরা, ৫ হেক্টর জমিতে শালগম, ৭ হেক্টর জমিতে ওলকপি, ১২ হেক্টর জমিতে কলমিশাক, ৬ হেক্টর জমিতে পেঁপে, ১১০ হেক্টর জমিতে উচ্ছে চাষ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমলচন্দ্র সোম জানান, জেলায় এবছর ১২ হাজার ৭৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতের সবজি চাষ হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে স্থানীয় লাউ, মূলা, লালশাক, ডাটা, আগাম জাতের সীম বাজারে আসতে শুরু করায় সুনামগঞ্জে শীতকালীন সবজি দাম কমতে শুরু করেছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







