সেই দূরে দেখা হাটের পিছনের ইতিকথা: তপতী বসু
তপতী বসু | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
'দূরে দূরে গ্রাম দশ বারোখানি, মাঝে একখানি হাট
সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট।
বেচা-কেনা সেরে বিকালবেলায়
যে যাহার সবে ঘরে ফিরে যায়;
বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ;
দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দীপ---আঁধারেতে থাকে হাট'
হাট বসে৷ প্রতি গুরুবারে৷ দিল্লি এইমসের সামনে এই হাটের বয়স শত বছর, বা তারও অধিক৷ আঠারো নাম্বার হোস্টেলের মূল গেটের বাইরে এই হাট ডান দিকে গৌতম নগরের প্রান্ত ছোঁয়৷ 'নেকী কি দিওয়ার'-সামনে দাঁড়ালে ডানদিকে বড় রাস্তা৷ চলতে চলতে পুরানো এক মসজিদ৷ শুনেছি আকবরের আমলের৷ মসজিদ ডান দিকে আর বাঁয়ে আছে সাঁই বাবার মন্দির৷ এগোতে লাগলেই বৃহষ্পতিবারের বিকেলের এই হাট৷ স্থানীয় ভাষায় 'ভিড় বাজার'৷
আমি এক বিকেলে বরিশাল পিরোজপুরের 'চলশে'র হাটের ভিতর দিয়ে এসেছিলাম৷ হাটের পাশে নদী৷ সেখানে পরিপাটি সংসারের মতন সার বাঁধা নৌকা৷ সেখান থেকে নামছে আট-দশ হাত দীর্ঘ আখ৷বাতাবী,যা ওখানকার ভাষায় সোলোম৷ মাটির হাঁড়ি-কুড়ি৷তরি-তরকারি...৷ রিকশায় ছিলাম৷ চালকের ঘন্টি বাজিয়ে হাটুরে সরিয়ে পথ করে চলার ফাঁকে যৎসামান্যই দেখা৷ সে অবশ্য রূপকথার গল্পের মতন অনেক দিন আগের কথা৷তারপর দিল্লির এই পুরানো হাটের আমি একজন ক্রেতা-সেই হিসেবে হাটুরেও বটে!
এখানে বিক্রেতা হাটুরেরা আসেন দিল্লি সীমান্তের উত্তর প্রদেশ,রাজস্থান, বল্লভগড় হরিয়াণা, পাঞ্জাব, ফরিদাবাদের গ্রাম থেকে৷ ভাষা হিন্দি হলেও মিশে থাকে নিজ এলাকার উপকথনের ছোঁয়া৷ এরা নিজেদের মধ্যে কথা বলার সময় ডাক দেয়-ইয়ে অমরলাল, ইয়ে আমিন....আমাদের পরিচিত এবং পাঠ্য' একটি গ্রাম্য হাট'-এর সাথে এখানে অনেক পার্থক্য৷
আজ গিয়েছিলাম হাটে৷ গত সপ্তাহে কেনা ১২০ টাকা কিলো 'রসভেরি' আজ ২০০ টাকায় বিকোচ্ছে৷ মাত্র একজনই নিয়ে বসেছে৷ অন্য সব পণ্যের দাম একই৷ আলু আড়াই কিলো ৫০ টমেটোর ৪০, কাঁচা মির্চ ৮০.....৷ চারখানা সজনে ডাঁটা ৩০ টাকা, যা প্রায় দেখাই যায় না৷
জাপানি এক তরুণ বাংলাদেশের একটি পত্রিকায় জানিয়েছেন, কিনতে গেলে সবাই ঠকায়। তাই তিনি বাংলাটাই শিখে নিয়েছেন৷ আমার অবশ্য সেই সমস্যা নেই৷ আমি কয়েকজনের কাছে দাম জেনে দেখেছি, প্রত্যেকে একই দাম রাখেন৷ আমার সন্ধানী চোখ এখনও খোঁজ পায়নি চালতা, বাতাবী, তেঁতুল, ডুমুর, আমড়ার৷ যেমন পাইনি পরিচিত কোনো মানুষের দেখা৷ হয়ত এদের প্রতি টানেই আমি একদিন ফিরে যাবো পুরানো জায়গায়৷
আমার হাটের সওদা সন্ধ্যার আগেই শেষ হয়ে যায়৷ দু'মিনিট দূরের হাটের কোলাহল হাওয়ায় হাওয়ায় ভেসে আসে৷ রাত গড়ায় আর গৃহ প্রত্যাশী বিক্রেতা ম্যাটাডোরে ফিরে চলে৷ এই রাতে আমার ভাবতে ভালো লাগে ফরিদাবাদ বা লাভপুরের গ্রামে ঘুম নেই চোখে কোনো এক বালক বা বালিকা অপেক্ষায়৷ আজ লকী (লাউ) বা গোবি (ফুলকপি) বিক্রির রুপি দিয়ে হাট থেকে বাবা নিয়ে আসবেন লাল চুড়ি কী সাদা বল ৷বাবার জন্যে এই অপেক্ষায় বরিশাল-বারাসাত বা বল্লভগড় এক৷ ঘর ওয়াপসি অমরলাল আর আমিনও এখন এক ম্যাটাডোরে উঠে বসছে৷
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



