সেপ্টেম্বর পরে ফেসবুকে, ইউটিউব নিয়ন্ত্রণ করবে সরকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
সেপ্টেম্বরের পর সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে হস্তক্ষেপ করার সক্ষমতা অর্জন করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আর এমনটি হলে কেউ ইচ্ছা মতো কিছু সামজিক মাধ্যমে ছড়াতে পারবে না বলে দাবি করেছেন তিনি।
শনিবার শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।
সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় হারিয়ে টেলিযোগাযোগের দায়িত্ব পাওয়া জাব্বার বলেন, ‘রাষ্ট্রের এখন সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে, রাষ্ট্র ইচ্ছে করলে যে কোনও ওয়েবসাইটকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। এটি আমাদের একটা বড় অর্জন। বিশেষ করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা এই সক্ষমতা অর্জন করেছি। কারণ, সেই সময় কোনো গুজব ছড়াতে পারে নাই কেউ।’
‘ইতিমধ্যে ইন্টারনেটকে নিরাপদ করার জন্য ২২ হাজার পর্ন সাইট বন্ধ করা হয়েছে। এর পাশাপাশি বেটিং সাইটও বন্ধ করা হয়েছে। যে জায়গায় সংকট তা হলো সোশ্যাল মিডিয়াতে যখন স্ট্যাটাস দেওয়া হয়, অথবা ভিডিওগুলো প্রচার করা হয়, সেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। এর প্রধান কারণ হচ্ছে, ফেসবুক কিংবা ইউটিউব মার্কিন প্রতিষ্ঠান। তারা আমেরিকান কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ করে পরিচালনা করে থাকে, তাই আমরা সরাসরি তাদের হস্তক্ষেপ করতে পারি না।’
‘সুখবর হলো, আমরা আশা করছি সেপ্টেম্বর মাসের পর আমরা এক্ষেত্রেও সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা অর্জন করব। অর্থাৎ কেউ ইচ্ছা করলেই ফেসবুক-ইউটিউবে যা খুশি তাই প্রচার করতে পারবে না। বিশেষ করে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই সক্ষমতা অর্জন করেছে, এটা গর্ব করার বিষয়।’
মন্ত্রী বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে মিথ্য ও গুজব ছড়ায় কিছু অনলাইন নিউজ পোর্টাল। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সমস্যা হয়ে যায়। তথ্যমন্ত্রী যদি নিবন্ধন তালিকা শেষ করেন, তাহলে আমরা অনিবন্ধিতগুলো বন্ধ করে দিতে পারব।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সকলকে সর্তকতা থাকার আহ্বান জানান জাব্বার। বলেন, ‘সকলে যদি সর্তক থাকলে তাহলে বেসিক যে নিরাপত্তার রয়েছে তা নিশ্চিত হবে।’
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






