স্ত্রী নির্যাতন বেশি হয় বরিশালে, সবচেয়ে কম সিলেটে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ এএম, ২৩ জুন ২০২৫ সোমবার
প্রতীকী ছবি
বাংলাদেশে স্ত্রী নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে বরিশাল ও খুলনা বিভাগে। এরপরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও ঢাকা। তুলনামূলকভাবে সবচেয়ে কম সহিংসতা ঘটছে সিলেটে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)–এর যৌথভাবে পরিচালিত ‘নারীর প্রতি সহিংসতা জরিপ প্রতিবেদন ২০২৪’–এ উঠে এসেছে এসব তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, জীবদ্দশায় অন্তত একবার হলেও সঙ্গী বা স্বামীর হাতে শারীরিক, যৌন, মানসিক, অর্থনৈতিক সহিংসতা কিংবা নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন—এমন নারীর হার বরিশালে সবচেয়ে বেশি, প্রায় ৮২ শতাংশ। এর পরেই রয়েছে খুলনা, যেখানে এ হার ৮১ শতাংশ। সিলেট ও ঢাকায় এ হার সবচেয়ে কম, প্রায় ৭৩ শতাংশ। অন্যদিকে চট্টগ্রামে ৭৬ শতাংশ, ময়মনসিংহে ৭৫ শতাংশ, রাজশাহীতে প্রায় ৭৫ এবং রংপুরে ৭৪ শতাংশ নারী এমন সহিংসতার শিকার হয়েছেন।
জরিপের সময় থেকে আগের ১২ মাসে সহিংসতার শিকার হয়েছেন—এমন নারীর হারও বরিশালে সর্বাধিক, ৫৭ শতাংশ। এই নিরিখে সবচেয়ে কম সহিংসতার শিকার হয়েছেন রাজশাহীর নারীরা, যেখানে এ হার ৪১ শতাংশ। এ ছাড়া চট্টগ্রামে ৫৩, রংপুরে ৫৩, খুলনায় ৫২, সিলেটে ৫০, ময়মনসিংহে ৪৮ এবং ঢাকায় প্রায় ৪৫ শতাংশ নারী বিগত ১২ মাসে সহিংসতার মুখোমুখি হয়েছেন।
প্রতিবেদনটি আরও জানায়, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় নারীদের ওপর সহিংসতার হার তুলনামূলকভাবে বেশি।
এসব এলাকায় ৮১ শতাংশ নারী জীবদ্দশায় অন্তত একবার সহিংসতার শিকার হয়েছেন, যেখানে দুর্যোগপ্রবণ নয়—এমন এলাকায় এ হার ৭৪ শতাংশ। একইভাবে, জরিপের আগের ১২ মাসে দুর্যোগপ্রবণ এলাকায় সহিংসতার হার ছিল ৫৩ শতাংশ, অন্যদিকে অন্যান্য এলাকায় তা ছিল ৪৭ শতাংশ।
জাতিসংঘের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বাংলাদেশে জীবদ্দশায় অন্তত একবার সঙ্গী বা স্বামীর হাতে সহিংসতার শিকার হয়েছেন এমন নারীর হার ৭০ শতাংশ। আর গত ১২ মাসে এ হার ৪১ শতাংশ। তবে দেশের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সহিংসতামূলক আচরণের ধরন আরও বিস্তৃত ধরা হলে দেখা যায়, জীবদ্দশায় অন্তত একবার সহিংসতার শিকার হয়েছেন ৭৬ শতাংশ নারী এবং গত ১২ মাসে এ হার দাঁড়ায় ৪৯ শতাংশে।
এই সহিংসতার শিকারদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীরা। এ বয়সী মেয়েদের মধ্যে গত ১২ মাসে ৬২ শতাংশ কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন।
সারাদেশে শহর, গ্রাম, বস্তি এবং দুর্যোগপ্রবণ এলাকা থেকে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী মোট ২৭ হাজার ৪৭৬ জন নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে এ জরিপ পরিচালনা করা হয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







