স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখেই পালালেন স্বামী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
যশোরে হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালিয়েছেন স্বামী। রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
ময়নাতদন্তের জন্য মৃত মায়ারাণীর (৩৫) মরদেহ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মায়ারাণী সাতক্ষীরার আশাশুনির বেহুলা গ্রামের তরুণ কুমার মন্ডলের মেয়ে।
তিনি স্বামীর সঙ্গে যশোর শহরের উপশহর এলাকায় বসবাস করতেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও পার্থ প্রতীম চক্রবর্তী জানান, সন্ধ্যার দিকে মায়ারাণীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বামী পরিতোষ কুমার সানা। ওই নারীর মাথায় গুরুতর আঘাত ছিল। চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করলে কৌশলে পরিতোষ পালিয়ে যান। পরে আমরা পুলিশে খবর দেই।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে মায়ারাণী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি।
ওসি আব্দুর রাজ্জাক আরও বলেন, একইসঙ্গে তার স্বামী পরিতোষ কুমার সানাকে আটকে অভিযান শুরু হয়েছে। তাকে আটক করা গেলে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন হবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক