স্বর্ণার বোলিং নৈপুণ্যে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৮ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
লেগ স্পিনার স্বর্ণা আকতারের বোলিং নৈপুণ্যে ১১ বছর পর টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ বাংলাদেশ নারী দল ১৩ রানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। ১২বারের মোকাবেলায় দ্বিতীয়বারের মত প্রোটিয়াদের হারালো বাংলাদেশ।
সর্বশেষ ২০১২ সালের সেপ্টেম্বরে মিরপুরে প্রথম দেখাতেই দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর ১১ বছর ও ১০ ম্যাচ প্রোটিয়াদের হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে দক্ষিণ আফ্রিকার মাটিতেই দ্বিতীয় জয়ের ইতিহাস সৃষ্টি করলো টাইগ্রেসরা।
বেনোনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ নারী দল। ওপেনার মুরশিদা খাতুনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ২ উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫৯ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন মুরশিদা। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা ৬টি চারে ২১ বলে অনবদ্য ৩৪ আরেক ওপেনার শামিমা সুলতানা ২৪ ও সোবহানা মোস্তারি ১৬ রান করেন।
জবাবে স্বর্ণার ঘুর্ণি সামলাতে না পেরে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান পর্যন্ত যেতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন অ্যানেকে বশ।
৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট নেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া স্বর্ণা। ইনিংসের ১৮ ও শেষ ওভারে ২টি করে উইকেট নেন তিনি। ১৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের এটিই সেরা বোলিং ফিগার স্বর্ণার।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দল। টি-টোয়েন্টি শেষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে দু’দল।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











