স্বাধীনতার ৫১ বছরেও অবহেলিত ২৭ শহীদের গণকবর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামে ১৯৭১ সালের ২৫ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতায় শহীদ হন ২৭ জন সাধারণ মানুষ। তৎকালীন সময়ে শহীদদের পাটধারী অন্ধপুকুর পাড়ে গণকবর দেওয়া হয়। কিন্তু স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও এই গণকবরটি সংরক্ষণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
উপজেলা প্রশাসন কিংবা স্থানীয় জনপ্রতিনিধি কেউ খোঁজ নেয়নি এ গণকবরের। ফলে এটি পরিণত হয়েছে পরিত্যক্ত ভূমিতে। স্থানীয় বাসিন্দারা সেখানে বেঁধে রাখেন তাদের গবাদি পশু।
জানা যায়, ১৯৭১ সালের ২৫ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে পাবনা জেলার কাশিনাথপুরের দিকে যাওয়ার পথে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চড়িয়া শিকার নামকস্থানে রাস্তায় ব্যারিকেডের মুখে যাত্রা বিরতি করে। এ সময় পাশেই কাশিনাথপুর নামে এক গ্রামের সন্ধান পান তারা। তখন হানাদার বাহিনী রাজাকার আলবদরদের সহযোগিতায় চড়িয়া মধ্যপাড়ায় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ঘাঁটিতে নির্মম গণহত্যা চালায়।
এ সময় চড়িয়া শিকারসহ আশপাশের ৩-৪টি গ্রামের প্রায় আড়াইশ মুক্তিপাগল মানুষকে আটক করা হয়। আটককৃতদের দুই লাইনে দাঁড় করিয়ে মেশিনগান দিয়ে গুলি করা হয়। এ গণহত্যায় পাটধারী গ্রামের ২৭ জন মানুষ শহীদ হন, আহত হন আরও শতাধিক। এ সকল শহীদদের অন্ধপুকুর পাড়ে মাটিচাপা দেওয়া হয়।
পাক বাহিনীর হাত থেকে বেঁচে যাওয়া আহত পাটধারী গ্রামের আন্না খন্দকার বলেন, সেদিন আমার পায়ে গুলি লেগে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। তারা আমাকে মৃত মনে করে ফেলে যায়। এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছি।
হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন রশিদ চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে গণকবরটি অযত্ন অবহেলায় পড়ে আছে। এসব শহীদদের স্মরণে একটি স্মৃতিফলক এবং পাঠাগার নির্মাণের দাবি জানাচ্ছি।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল হোসেন বলেন, এই গণকবরটির বিষয়ে আমি জানতাম না, আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা অবশ্যই গণকবরটি সংরক্ষণের ব্যবস্থা করব।
উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, আমি এমপি থাকা অবস্থায় ওই গণকবরে একাধিকবার গিয়েছি। সেখানে কয়েকবার দোয়া ও মিলাদের ব্যবস্থা করেছি। এখন বর্তমান এমপি (সংসদ সদস্য) চাইলে ইউএনও চেয়ারম্যানকে নিয়ে একটা প্রকল্প বানিয়ে ওই গণকবর সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে আমরা সঙ্গে থেকে সহযোগিতা করব।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


