স্বামীর কবরে চিরনিদ্রায় বেবী মওদুদ
আপডেট: ০৬:০১ এএম, ২৬ জুলাই ২০১৪ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা :
শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়ে স্বামীর কবরে শায়িত হলেন বেবী মওদুদ। প্রথমে ধানমন্ডি ঈদগাহ মসজিদ এবং পরে জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে দাফন করা হয়।
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এ এন মাহফুজা খান বেবী মওদুদ জাতীয় প্রেসক্লাবে সকলের ভালবাসায় সিক্ত হন। রাত সাড়ে নয়টায় জাতীয় প্রেসক্লাবে বেবী মওদুদের মরদেহ আনা হলে সেখানে নেমে আসে শোকের ছায়া।
এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে বেবী মওদুদের কফিনে শেষ শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন। তিনি বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, এবং তথ্য কমিশনার সাদেকা হালিম এই সাবেক সাংসদের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও প্রকাশকদের সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জাতীয় প্রেসক্লাবে জানাজায় সিপিবির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, আওয়ামী লীগ নেতা নূহ-উল আলম লেনিন ও জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করীম হেলাল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন অংশ নেন।
এছাড়া সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক হাবিবুর রহমান মিলন, জগলুল আহমেদ চৌধুরী, শফিকুর রহমান, ফরিদ হোসেন, আজিজুল ইসলাম ভুঁইয়া, বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব এম এ আজিজ, আবদুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খানও জানাজায় অংশ নেন ।
জাতীয় প্রেসক্লাবে জানাজা ও শ্রদ্ধা নিবেদনের পর বেবী মওদুদের মরদেহ রাত পৌনে এগারোটায় বনানী করবস্থানে নিয়ে যাওয়া হয় এবং তাঁর স্বামী অ্যাডভোকেট মো. হাসান আলীর কবরে তাকে দাফন করা হয়।
এর আগে হাসপাতাল থেকে বেবী মওদুদের মরদেহ তাঁর ধানমন্ডির বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে এশার নামাজের আগে এবং পরে ধানমন্ডির ঈদগাহ মসজিদে দুই বার জানাজা হয়। এর পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেসক্লাবে।
বেবী মওদুদের মৃত্যুর খবর পেয়ে ইউনাইটেড হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুকে হারিয়ে প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন 'আমি আমার দীর্ঘদিনের একজন প্রিয় বন্ধুকে হারালাম।'
আগামী ১ আগস্ট বেবী মওদুদের ধানমন্ডির বাসায় কুলখানি অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
২৬.০৭.২০১৪

২৬.০৭.২০১৪ - যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী

- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২