স্মার্টফোন আসক্তি দূর করতে গুগলের নতুন ৩ অ্যাপ
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার
স্মার্টফোন আসক্তি দূর করতে গুগলের নতুন ৩ অ্যাপ
স্মার্টফোন আসক্তি দূর করতে পরীক্ষামূলকভাবে ‘এনভেলপ’, ‘অ্যাক্টিভিটি বাবল’ ও ‘স্ক্রিন স্টপওয়াচ’ নামে তিনটি নতুন অ্যাপলিকেশন চালু করেছে বহুজাতিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।
আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই চলবে এই অ্যাপগুলো। তবে এর মধ্যে এনভেলপ অ্যাপটি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র গুগল পিক্সেল ৩এ মডেলের ফোনটির জন্য। পরীক্ষামূলকভাবে চালু হওয়া নতুন অ্যাপ তিনটি স্মার্টফোন ব্যবহারে লাগাম টানতে সাহায্য করবে। খবর: এনডিটিভি।
গুগলের নতুন অ্যাপ চালু হওয়ার খবর প্রথম প্রকাশিত হয়ে প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের ওয়েবসাইটে।
এনভেলপ অ্যাপটি ইনস্টল করার পর স্মার্টফোনে শুধুমাত্র ডায়ালার অ্যাপ ব্যবহার ও কল রিসিভ করা যাবে। ক্যামেরা ব্যবহারের জন্য থাকবে পৃথক ব্যবস্থা। তবে ছবি ও ভিডিও তোলার পরেই তা দেখা যাবে না। এনভেলপ অ্যাপ থেকে বের হয়ে আসলেই কেবল সব ছবি ও ভিডিও দেখা যাবে। আপাতত শুধুমাত্র গুগল পিক্সেল ৩এ মডেলের ফোনে এই অ্যাপ কাজ করবে।
এছাড়াও সামনে এসেছে অ্যাক্টিভিটি বাবল ও স্ক্রিন স্টপওয়াচ নামে আরও দুটি নতুন অ্যাপ। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনেই এই অ্যাপ কাজ করবে। ওয়ালপেপার সেট করে নতুন এই দুই অ্যাপ ব্যবহার করা যাবে।
অ্যাক্টিভিটি বাবল অ্যাপে ওয়ালপেপার সেট করলে স্মার্টফোনে একটি নতুন লাইভ ওয়ালপেপার চলে আসবে। প্রতিবার ফোন আনলক করলে হোম-স্ক্রিন ওয়ালপেপারে একটি করে নতুন বাবল যোগ হবে। ফোন যত বেশিবার আনলক হবে হোম-স্ক্রিনে বাবলের সংখ্যা ততই বাড়তে থাকবে। গ্রাহককে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার সম্পর্কে সতর্ক করতেই এই অ্যাপ নিয়ে এসেছে গুগল।
একইভাবে লাইভ ওয়ালপেপার হিসেবেই কাজ করবে স্ক্রিন স্টপওয়াচ অ্যাপটিও। এতে লাইভ ওয়ালপেপার সেট করলে দিনে মোট কত সময় স্মার্টফোনের ডিসপ্লে অন থাকছে তা দেখা যাবে। যা গ্রাহককে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার সম্পর্কে অবগত করবে।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল


