হংকংয়ে জরুরি আইন জারি করা হবে না: ক্যারি লাম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৬ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
সমাবেশে মুখোশ নিষিদ্ধ করা নিয়ে হংকংয়ে জোরালো বিক্ষোভের মাঝেই আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রধান নির্বাহী ক্যারি লাম বলেছেন, ঔপনিবেশিক আমলের জরুরি আইন জারির কোনো পরিকল্পনা এই মুহূর্তে তার সরকারের নেই।
চার মাসের টানা সরকারবিরোধী বিক্ষোভ দমাতে গত শুক্রবার হংকং সরকার ঔপনিবেশিক আমলের জরুরি আইনের আওতায় বিক্ষোভ-সমাবেশে মুখোশ পরা নিষিদ্ধ করে। যা শনিবার থেকে কার্যকর হয়। তার প্রতিবাদে পরদিন রোববার হংকংজুড়ে নতুন করে গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে।
অর্ধশতাব্দীর বেশি সময় পর আবারও জরুরি আইন ব্যবহার করায় লাম সরকারের সমালোচনাও হয়েছে। মঙ্গলবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে লাম টানা নৃশংস বিক্ষোভের কারণে হংকংয়ের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে বলে সতর্ক করেন।
তিনি বলেন, “হংকংয়ে গোল্ডন উইক হলিডে চলছে। অথচ অক্টোবরের প্রথম ছয় দিনে পর্যটক সংখ্যা ৫০ শতাংশের বেশি পড়ে গেছে। ফলে বিপণন, ক্যাটারিং, পর্যটন এবং হোটেল ব্যবসা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়ছে প্রায় ছয় লাখ মানুষের উপর।”
প্রতিবছর ১ অক্টোবর চীনে জাতীয় দিবস হিসেবে পালিত হয়। এদিন সাধারণ ছুটি থাকে। অন্যান্য বছর এই সময়ে হংকংয়ে পর্যটকদের ঢল নামে। এশিয়ার গুরুত্বপূর্ণ এ বাণিজ্য নগরীর অর্থনীতিতে গত এক দশকের মধ্যে প্রথমবার মন্দাভাব দেখা দিয়েছে। বিক্ষোভ শুরু হওয়ার পর হংকং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের নিয়মিত সংঘর্ষ হলেও রবিবারই প্রথম সেখানে নিযুক্ত চীনা সেনাদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সম্প্রতি চীন গোপনে হংকংয়ে তাদের সামরিক সক্ষমতা কয়েকগুণ বাড়িয়েছে বলে দাবি বিভিন্ন বিশ্লেষকদের। যদিও চীন তা অস্বীকার করেছে। তবে লাম বার বারই বলছেন, হংকংয়ে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ন্ত্রণের ক্ষমতা তার সরকারেরই আছে। বিক্ষোভকারীরা বিভিন্ন মেট্রোস্টেশনে ভাংচুর করার কারণে হংকংয়ের যোগাযোগ ব্যবস্থায় বেশ বিঘ্ন ঘটছে। মঙ্গলবারও নগরীর রেল ব্যবস্থা আংশিক সচল।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










