হঠাৎ সর্দি-কাশি? ঘরোয়া সমাধানে থাকুন সুস্থ
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২১ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
ফাইন ছবি
এই রোদ তো এই বৃষ্টি। গরমে ঘেমে নেয়ে উঠছেন আবার বৃষ্টিতে ভিজে ঠান্ডা বাধাচ্ছেন। এই তো চলছে আমাদের নিত্যদিন। আবহাওয়ার এই খামখেয়ালিতে সর্দি-কাশির সমস্যায় নাজেহাল শরীর। সারা বছরই ঠান্ডা লাগার ধাত যাদের থাকে, তাদের তো বটেই, এমনকি, রীতিমতো সুস্থ মানুষও এমন খেয়ালি আচরণের কোপে পড়ে হারাচ্ছেন নীরোগ থাকার পাসওয়ার্ড।
বর্ষায় বৃষ্টিতে ভিজলে যেমন সর্দি-কাশির একটা ভয় থাকে, তেমনই কম বৃষ্টিপাতের দিনকালেও সর্দি-কাশির প্রকোপ থেকেই যায়। এই সময় আবহাওয়ার আর্দ্রতা ও স্যাঁতসেঁতে ভাবের জন্য অ্যালার্জিরা সক্রিয় থাকে। তাই শরীরের সামান্য প্রতিরোধ ক্ষমতায় ঢিলেমি দেখলেই আক্রমণ শানায়।
অসুখ করলে ঠিকঠাক চিকিৎসার ব্যবস্থা করাই বুদ্ধিমানের কাজ। তবে সর্দি-কাশির প্রকোপ থেকে নিজেদের বাঁচাতে চিকিৎসার পাশাপাশি কিছু ঘরোয়া উপায়ও অবলম্বন করা যেতেই পারে। এতেও অসুখে স্বস্তি মেলে।
আদা : সর্দি-কাশি ঠেকাতে আদা-চা যে খুব কার্যকর এ কথা কমবেশি সকলেই জানেন। এমন চা পোটানোর সময় তাতে কিছুটা মধু ও লেবু যোগ করুন। শরীরকে গরম রাখতে ও সর্দি-কাশিতে দূর করতে এটিও বিশেষ উপকারী।
ভেপার : কান, গলা, মাথা ঢেকে ফেলুন বড় চাদর দিয়ে। গরম জলে ব্যাকটিরিয়া নিরোধক কিছু ওষুধও ফেলতে পারেন। অনেকে ক্যামোমাইল বা ইউক্যালিপটাস তেল যোগ করেন। ভাপ নিলে আপনার পোস্ট নেজ়াল ড্রিপিং কমবে, ফলে কাশিও কমতে বাধ্য। ভাপ নেওয়ার সময় পাখা বন্ধ রাখবেন। ভাপ নেওয়ার পরেও মিনিট দশেক পাখার তলায় থাকবেন না।
অ্যাপেল সাইডার ভিনিগার : গলার মিউকাসকে ভাঙতে ও ব্যাকটিরিয়ার আক্রমণ ঠেকাতে আপেল সাইডার ভিনিগার খুবই উপকারী। সর্দি-কাশির সমস্যা থাকলে প্রতি দিন ঈষদুষ্ণ জলে দু’চামচ আপেল সাইডার যোগ করে খালি পেটে খান। এতে ঠান্ডা লেগে হওয়া অসুখের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে।
মধু : প্রতি দিন ঘুমনোর আগে আনপাস্তুরাইজড মধু খান। কেউ কেউ গরম জল বা দুধের সঙ্গে মিশিয়েও খেয়ে থাকেন। কাশি কমাতে ও ঠান্ডার প্রকোপ থেকে দূরে থাকতে মধু খুব কার্যকর।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

