হাসিনা–শিনজো বৈঠক আজ
আপডেট: ০১:০৪ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৪ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দুই দিনের সফরে আজ শনিবার দুপুরে ঢাকায় আসেন। সফরের প্রথম দিনেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। দুই শীর্ষ নেতার বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে জাপানের প্রার্থিতা, বঙ্গোপসাগরীয় অঞ্চলকে ঘিরে জাপানের নতুন প্রবৃদ্ধি প্রস্তাব ‘বিগ বি’ উদ্যোগের মতো বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৪ বছর পর জাপানের কোনো প্রধানমন্ত্রী হিসেবে শিনজো আবের সফরটি দুই দিনের হলেও তাঁর ঢাকায় অবস্থানের ব্যাপ্তি হবে ২৪ ঘণ্টারও কম। তিনি আজ বেলা একটায় ঢাকায় আসবেন আর কাল রোববার সকাল সাড়ে ১০টায় কলম্বো যাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সফরের সময় শিনজো আবের সঙ্গে ৫০ জনের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলসহ দেড় শর বেশি সফরসঙ্গী থাকছেন। বেলা একটায় একটি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছাবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সাভার থেকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে যাবেন। এরপর তিনি রাজধানীর একটি হোটেলে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেবেন।
বিকেল চারটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করবেন। এর আগে দুই শীর্ষ নেতা একান্তে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আলোচনা শেষ করে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন খাতে বিনিয়োগের পাশাপাশি বেশ কটি অবকাঠামো উন্নয়নে সহায়তা চাওয়া হবে। অন্যদিকে জাপানের পক্ষ থেকে সে দেশের প্রস্তাবিত বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ বি) উদ্যোগের বিষয়টি নিয়ে আলোচনা হবে। সম্প্রতি ঢাকা সফরের সময় জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট আকিহিকো তানাকা এই প্রতিবেদককে জানান, জাপানের প্রস্তাবিত অর্থনৈতিক প্রবৃদ্ধির উদ্যোগ ‘বিগ বি’ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কক্সবাজারের মাতারবাড়িতে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্পকে চিহ্নিত করা হয়েছে। বাণিজ্য ও শিল্প, জ্বালানি ও যোগাযোগকে কেন্দ্র করে বঙ্গোপসাগরীয় অঞ্চলে এ উন্নয়ন প্রবৃদ্ধি এগিয়ে নিতে চায় জাপান। বৈশ্বিক প্রবৃদ্ধি এখন প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়ছে। তাই প্রবৃদ্ধির মহাসরণিতে দক্ষিণ এশিয়া বিশেষ করে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে জাপান যুক্ত করতে চায়। এ ক্ষেত্রে দুই অঞ্চলের যোগসূত্র হিসেবে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করছে জাপান।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ১৯৭২ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশকে উন্নয়ন সহায়তা হিসাবে ১১ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে জাপান। বর্তমানে সাত বিলিয়ন মার্কিন ডলারে জাইকার ২২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে।
০৬.০৯.২০১৪ - হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার











