হিজাব পরায় মাঠে হেনস্থার শিকার হয়েছিলেন খাজার মা!
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির সবগুলো ম্যাচই ছিল উত্তেজনায় ঠাসা। জমজমাট এ সিরিজ মাঠে বসে দেখতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজার মা। ২০২৪-২০২৫ মৌসুমে অনুষ্ঠিত সিরিজের বক্সিং ডে টেস্টে (পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্ট) এই ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন খাজা নিজেই।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত ‘এ ন্যাশনাল রেসপন্স টু ইসলামোফোবিয়া’ নামের একটি প্রতিবেদনে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেন ৩৮ বছর বয়সী খাজা। তিনি জানান, তার মা ফোজিয়া তারিক এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) ভারতের বিপক্ষে ম্যাচ দেখতে গিয়েছিলেন। তখন শুধুমাত্র হিজাব পরার কারণে দুজন যুবক তাকে লক্ষ্য করে গালিগালাজ করে।
সেই প্রতিবেদনে খাজা লেখেন, ‘আজকের সমাজে ঘৃণা সর্বত্র ছড়িয়ে আছে। গত বছরের বক্সিং ডে টেস্টে আমার মা নিজেই সেটা অনুভব করেছেন। তিনি সবসময় পরিবারের সঙ্গে আমাকে খেলতে দেখতে আসেন। যা সবসময় আমাদের জন্য আনন্দের মুহূর্ত। কিন্তু এবার কেবলমাত্র হিজাব পরার কারণে দুজন যুবক তার পিছনে দাঁড়িয়ে অশ্লীল গালি দিতে শুরু করে।’
তিনি আরও জানান, এই ঘটনায় তার মা ভীষণ ভয় পান এবং হতবাক হয়ে যান। নিরাপত্তাকর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে এবং অভিযুক্তদের আটক করে পুলিশ ডাকেন। তবে তার মা কোনো ব্যবস্থা নিতে বা বিষয়টি প্রকাশ করতে চাননি। এ বিষয়ে খাজার ভাষায়, ‘আমার মায়ের আত্মা এত মহান যে তিনি বলেন, আমি এক ঘটনার জন্য এই ছেলেদের জীবনের ক্ষতি করতে চাই না।’
বাঁহাতি এই অজি ওপেনার জানান, ঘটনা জানার পর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। কিন্তু মায়ের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে বিষয়টি সতীর্থদের কাছ থেকেও গোপন রেখেছিলেন। গর্বিত মুসলিম হিসেবে খাজা দীর্ঘদিন ধরেই মানবাধিকার ইস্যুতে সরব। বছর দিয়েক আগে নিজের জুতায় ‘সব জীবনই সমান গুরুত্বের’ এবং ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ এই বাক্যগুলোর সঙ্গে ফিলিস্তিনি পতাকা এঁকে মাঠে নেমেছিলেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











