হেনোলাক্সের মালিকের স্ত্রীর জামিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪২ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবে নিজের গায়ে আগুন দেওয়া ব্যবসায়ী গাজী আনিসের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনের স্ত্রী ফাতেমা আমিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
ফাতেমা আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনের স্ত্রী। আদালতে তার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, সঙ্গে ছিলেন আইনজীবী মো. আক্তার রসুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান আসলাম।
এ মামলার অভিযোগপত্র দাখিল পর্যন্ত ফাতেমা আমিনকে হাই কোর্ট জামিন দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী রসুল।
আইনজীবী আক্তার রসুল জানান, অভিযোগপত্র দাখিল পর্যন্ত তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল আহসান খান (আসলাম) এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন।
গত ৪ জুলাই বিকেলে জাতীয় প্রেস ক্লাবের খোলা স্থানে আনিস নিজের গায়ে আগুন দেন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দেহের ৮০ শতাংশ পুড়ে যাওয়া আনিস চিকিৎসাধীন অবস্থায় ৫ জুলাই ভোরে মারা যান।
দুই মাস আগে একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওনার দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলেন আনিস। ৫০ বছর বয়সী আনিসের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন। এক সময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।
গত ৫ জুলাই দুপুরে আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও ফাতেমা আমিনের বিরুদ্ধে আনিসের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। একইদিন রাতে রাজধানীর উত্তরা থেকে স্ত্রীসহ হেনোলাক্সের মালিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











