হেমন্তের বিকেলগুলো ভীষণ ভাললাগার: সোমা দেব
সোমা দেব | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ এএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার
লেখক সোমা দেব
হেমন্তের এই বিকেলগুলো আমার ভীষণ ভাললাগার। একটা পাতলা আবরণের কুয়াশার চাদর গায়ে দিয়ে গুটি গুটি পায়ে এসে যেনো পাশে দাঁড়ায়।
দুপুরে ভাতঘুম না দিয়ে খাওয়ার পর যখন মিঠে রোদে পিঠ পেতে একটা বই পড়বার জোগাড় করি তখনি যেনো বিকেল এসে পড়ে হুট করে। এসেই আবার চলে যাবার তাড়া। সূর্যের আলোরও তেজ কমে যায়। বই পড়ার ফাঁকে কতদূর, কত পুরোনোকে ডেকে আনে চোখের সামনে। যখন অনেক গাছপালা ঘেরা একটা বাড়িতে থাকতাম আমরা।
এরকম হেমন্তের দুপুরে উঠোনের বিশাল এক জবা গাছের নিচে দাঁড়িয়ে আমি, রোদে কুসুম গরম হওয়া জলে স্নান করে হাতে-পায়ে-ঠোঁটে পমেট আর মেরিল পেট্রোলিয়াম জেলীর লেবু গন্ধ মেখে। পুরো কার্তিক মাস জুড়ে নিরামিষ খেতেন আমার ঠাকুমা। সেই কালোজিরা আতপ চালের ভাতের সুঘ্রাণ আর নতুন উঠা শীতের সবজির নানা পদের সুগন্ধ এখনো নাকে এসে লাগে।
দীদার সাথে ভাত খাবো বলে ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে আছি আমি। আর সূর্যের আলো আমার একটা তীর্যক ছায়া ফেলেছে উঠোনে। হেমন্তের এই দুপুর, ছোট্ট একটা বিকেল বারবার এই পুরোনো ছবিগুলোকে আমার সামনে নিয়ে আসে।
কুয়াশার আবরণ আস্তে আস্তে যেনো বিকেলটাকে জাপ্টে ধরে, ঝুপ করে সন্ধ্যে হয়ে আসে চোখের সামনে। মাঝপথে খেলা থামিয়ে দুইপাশে ধানের ক্ষেতের মাঝ দিয়ে বাড়ি ফেরার কথা মনে পড়ে৷ যখন বাড়ি ফিরতে ফিরতে জুতাগুলো শিশিরে ভিজে উঠত আর মাটি-ঘাস লেগে যেতো।
হেমন্তের পাকা ধানের গন্ধ, সেই ধানের ক্ষেতের উপর পড়া শিশিরে হাত ভিজিয়ে সন্ধ্যে হয়ে আসার আগে বাড়ি ফেরা, ধানের ক্ষেতে মাকড়সার জালে শিশির জমে থাকা, কারো কারো বাড়ির সদ্য পুষ্ট হয়ে উঠা লাউ ডগা, লাউয়ের সাদা ফুল, শিমের মাচায় বেগুনি রঙের শিম ফুল এর ধোঁয়াশে হয়ে অস্ত যাওয়া সূর্যের দিকে মাথা উঁচিয়ে থাকা দেখে দেখে বাড়ি ফেরা।
কোথাও যেনো খড় পোড়ানোর গন্ধ পাওয়া যায়, একটু ধোঁয়া দেখা যায়। কারো বাড়িতে চলে সন্ধ্যে প্রদীপ দেয়ার আয়োজন। আরো আরো অনেক পুরোনো, অনেক পুরোনো ভাললাগা, গন্ধ, অনেক না থাকার মাঝে, অনেক না পাওয়ার মাঝে অনেক বেশি ভাললাগা, ভাল স্মৃতি পাওয়া। এভাবে বাড়ি ফিরতে ইচ্ছা করে আবারো।
লেখক সোমা দেব: সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

