হেলিকপ্টার দুর্ঘটনায় মেয়েসহ নিহত মার্কিন বাস্কেটবল তারকা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন সাবেক মার্কিন বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট। দুর্ঘটনায় ব্রায়ানসহ আরো ৯ জন নিহত হয়েছেন। দুঘর্টনায় মারা গেছে ব্রায়ান্টের ১৩ বছর বয়সী কন্যা জিয়ানাও।
রবিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ব্যক্তিগত হেলিকপ্টারে ভ্রমণে বের হয়েছিলেন ব্রায়ান্ট। ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে পৌঁছালে হঠাৎ করে আগুন ধরে হেলিকপ্টারটিতে থাকা সবাই নিহত হন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা।
থাউজেন্ড ওয়াকসের মামবা ক্রীড়া অ্যাকাডেমিতে ছিলেন ৪১ বছর বয়সী ব্রায়ান্ট ও তার ১৩ বছর বয়সী মেয়ে গিয়ান্না মারিয়া ওনোরি। রবিবার সেখানে বাস্কেটবল খেলা হওয়ার কথা ছিল।
এতে গিয়ান্নাও অংশ নিতেন এবং তারা বাবা একজন প্রশিক্ষক হিসেবে ছিলেন। লসঅ্যাঞ্জেলেসের ৩০ মাইল উত্তরপশ্চিমাঞ্চলে তার সিকোয়োস্কি এস-৭৬ হেলিকপ্টারটি ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়।এ ঘটনায় ওই এলাকার বনে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এনবিএর সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন ছিলেন কোবি ব্রায়ান্ট। লস অ্যাঞ্জেলেস লেকারসের হয়ে দুই দশক খেলেছেন সাবেক এই বাস্কেটবল তারকা। অবসরে যান ২০১৬ সালে। জিতেছেন পাঁচটি এনবিএ চ্যাম্পিয়নশিপ।
যুক্তরাষ্ট্রের হয়ে ২০০৮ ও ২০১২ অলিম্পিকে স্বর্ণ জেতেন ব্রায়ান্ট। ২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল” শর্টফিল্মের জন্য জেতেন অস্কার পুরস্কার।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




