১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার
ছবি: সংগৃহীত
মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এতে ব্যয় হবে ১৮৯ কোটি ৩ লাখ ৫০ টাকা। আর প্রতি লিটারে দাম পড়ছে ১৭১ দশমিক ৮৫ টাকা।
বুধবার (১৯ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। সময় টিভি সংবাদে প্রকাশ,সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার।
তিনি বলেন,আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৩তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ২টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১টি এবং বাণিজ্য মন্ত্রণালেয়ের ৩টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৩৫৫ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৪১০ টাকা।
এসময়ে অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবির ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ঢাকা মেঘনা ভোজ্যতেল শোধনাগার লিমিটেডের কাছ থেকে ১৮৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। প্রতি লিটার ১৭১ টাকা ৮৫ পয়সায় কেনা হবে। আগে যা ছিল ১৮৫ টাকা।
অন্যদিকে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের দুইটি প্রস্তাব টেবিলে উত্থাপন করা হয়। সেগুলো হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট খরচ হবে ৮৭ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকা। প্রতি লিটারে পড়ছে ১৫৯ টাকা ৯৫ পয়সা। যা আগে ছিল ১৮৫ টাকা।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় টিসিবির স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে ৭০ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা। প্রতি কেজির দাম পড়বে ৮৮ টাকা ৭৩ পয়সা। যা আগের দাম ছিল ১১০ টাকা।
এন,বি নিউজ বাংলা সংবাদে প্রকাশ, এই তেল ভর্তুকি মূল্যে স্বল্প আয়ের মানুষদের কাছে বিক্রি করবে টিসিবি। প্রতি লিটারের দাম রাখা হবে ১১০ টাকা।
এ ক্ষেত্রে মেঘনা এডিবল অয়েল থেকে কেনা তেলে লিটারে ৬২ টাকা আর সুপার অয়েলের তেলে লিটারে ৫০ টাকা ভর্তুকি দেয়া হবে।
বিপণন খরচ, ডিলারদের কমিশন বাবদও টিসিবির আরও কিছু টাকা খরচ হবে। উল্লেখ্য বর্তমানে বোতলজাত এই তেলের বাজারমূল্য ১৭৮ টাকা।
তুর্কমেনিস্তান থেকে ৮ হাজার টন মসুর ডাল কেনার দর দরপ্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রতি কেজির দাম ধরা হয়েছে ৮৮ টাকা ৭৩ পয়সা। এদিকে গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় টিসিবির মাধ্যমে দেশীয় তিন কোম্পানি থেকে ১ কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেয়া হয়। সে তেল কিনতে খরচ ধরা হয় ৩০৫ কোটি ২৫ লাখ টাকা।
এছাড়া সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সে তেল কিনতে খরচ ধরা হয় ১০১ কোটি ৭৫ লাখ টাকা। এছাড়া সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ১০১ কোটি ৭৫ লাখ টাকায় ৫৫ লাখ লিটার সয়াবিন তেল এবং মেঘনা এডিবল অয়ের রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১০১ কোটি ৭৫ লাখ টাকায় ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনোর প্রস্তাব অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল







