১০ ই-কমার্স সাইটের প্রতিনিধিদের সিআইডিতে তলব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ফেসবুকে বিজ্ঞাপনবাবদ বড় অঙ্কের অর্থ বিদেশে পাচার হওয়ার অভিযোগ তদন্তে দ্বিতীয়বারের মতো ১০টি ই-কমার্স সাইটের প্রতিনিধিদের ডেকে নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই ১০ সাইট হলো- আজকের ডিল, দারাজ ডটকম, ফুডপান্ডা, খাশফুড, অথবা ডটকম, বিক্রয় ডটকম, চালডাল ডটকম, পিকাবু, রকমারি ও সেবা ডট এক্সওয়াইজেড।
আজ বৃহস্পতিবার সকালে ওই প্রতিনিধিরা রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে গেছেন।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ফেব্রুয়ারিতে ওয়েবসাইটগুলোর প্রতিনিধিদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেদিন তাদের ফেসবুকের বিজ্ঞাপন সংক্রান্ত কিছু ডকুমেন্ট (কাগজপত্র) জমা দিতে বলা হয়। আজ তারা এসব ডকুমেন্ট জমা দিচ্ছে।
এর আগে সিআইডির কাছে তথ্য আসে দেশের ই-কমার্স খাতের ছোট প্রতিষ্ঠানগুলো প্রতি মাসে অন্তত ১ হাজার এবং বড় প্রতিষ্ঠানগুলো ৮ থেকে ১০ হাজার ডলার বিজ্ঞাপনবাবদ ফেসবুককে পরিশোধ করে। বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের একটি বিধান রয়েছে। সেই বিধান অনুযায়ী ডুয়াল কারেন্সির ক্রেডিট কার্ড থেকে সার্কভুক্ত দেশে সর্বোচ্চ ৫ হাজার ডলার আর সার্কের বাইরে সর্বোচ্চ ৭ হাজার ডলার খরচ করা যায়।
তাই কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম ভাঙার কারণে ২৭ ফেব্রুয়ারি তাদের প্রথম দফা ডেকেছিল সিআইডি। প্রত্যেককে পর্যায়ক্রমে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের ব্যাখ্যা শোনা হয়। সেদিন প্রথমবারের জিজ্ঞাসাবাদে তারা সবাই দাবি করেন- ফেসবুকে বিজ্ঞাপনের অর্থ তাদের বিদেশি পার্টনাররা পরিশোধ করেন।
সিআইডি অফিসার মাহমুদ জানান, আমরা আজকে হাতে পাওয়া এসব কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। এগুলো যাচাই-বাছাই শেষে প্রয়োজন হলে পরবর্তীতে তাদের আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






