১২ বছর বয়সে পদক জিতে চীনা সাঁতারুর রেকর্ড
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপে সর্বকনিষ্ঠ পদকজয়ী চীনা সাঁতারু যু জিদি। ছবি: এএফপি
কিশোরী বয়সে বিশ্ব রেকর্ড গড়লেন চীনের এক স্কুল বালিকা। মাত্র ১২ বছর ৯ মাস বয়সে সাঁতারের পুলে নেমে নতুন এক রেকর্ড গড়েছেন যু জিদি। ‘বিশ্বসাঁতার চ্যাম্পিয়শিপে’ সর্বকনিষ্ঠ পদকজয়ী তিনি।
সিঙ্গাপুরে ‘বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপের’ রিলে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে চীন। সেই দলের সদস্য হিসেবে পদক পেয়েছেন যু জিদি। এতেই নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। কিন্তু মজার বিষয় হলো বৃহস্পতিবার ফাইনালে খেলেননি তিনি। তবুও পেয়েছেন পদক।
মূলত সপ্তাহের শুরুতে মেয়েদের ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইলে রিলের হিটে সাতরেছিলেন যু জিদি। কিন্তু সেখানে খুব বেশি দূর যেতে পারেননি তিনি। তবে, নিয়ম অনুযায়ী রিলের ক্ষেত্রে দল পদক পেলে হিটে অংশ নেওয়া সাঁতারুরাও পদক জেতার মর্যাদা পান। সেই নিয়মেই পদক জিতে ইতিহাস গড়লেন চীনের এই সাঁতারু।
যু জিদি ‘বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপে’ রেকর্ড গড়লেও বিশ্বের সর্বকনিষ্ঠ সাঁতারুর রেকর্ডটি ডেনমার্কের সাঁতারু ইনগে সোরেনসেনের। ১৯৩৬ বার্লিন অলিম্পিকে ১১ বছর ১১ মাসে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিলেন সোরেনসেন।
বিশ্বসাঁতারে রেকর্ড গড়ার প্রতিক্রিয়ায় যু জিদি বলেছে, ‘এটা বেশ আবেগময় অনুভূতি, আমার ভীষণ ভালো লাগছে।’
এর আগে বৃহস্পতিবারই পদক জিততে পারতেন যু জিদি। কিন্তু মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে অল্পের জন্য হেরে যায় সে। চতুর্থ স্থানে প্রতিযোগিতা শেষ করেন যু জিদি। এর আগে গত সোমবার ব্যক্তিগত মিডলের ফাইনালেও যু জিদি মাত্র ০.০৬ সেকেন্ডের ব্যবধানে পদক হাতছাড়া করে। সেখানেও চতুর্থ স্থানেই শেষ করে সে।
এমন অসাধারণ পারফরম্যান্সের পর ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘সেনসেশন’ হিসেবে আখ্যায়িত করে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











