১৪ ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৩ মে ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ১৪ ঘণ্টা পর উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ৮টার পর থেকে বিমান উঠানামা শুরু হয়। তবে সকাল ৯ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রানওয়ের বিদ্যুৎ বিভ্রাটের ত্রুটি শনাক্ত করতে পারেনি বিমানবন্দরের প্রকৌশল বিভাগ।
এর আগে রোববার সন্ধ্যা ৬ টার পর থেকে নাইট ল্যান্ডিং সিস্টেম কাজ না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট বাতিল করা হয়। ফলে ঢাকাগামী দুই শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
সৈয়দপুর বিমানবন্দরের সূত্র জানায়, বিমানবন্দর রানওয়েতে উন্নয়ন কাজ চলছিল। এ অবস্থায় কোথাও বৈদ্যুতিক সংযোগ কাটা পড়ে। এরপর থেকে রানওয়ের বাতিগুলো জ্বলছে না। বিমানবন্দরের প্রকৌশল বিভাগ বিষয়টি জানার পর ত্রুটি খুঁজে দেখছে। রাতভর চেষ্টা করে ত্রুটি শনাক্ত করতে পারেনি তারা।
বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, আজ সকাল ৮টা ১ মিনিটে নভোএয়ার, ৮টা ৭ মিনিটে বাংলাদেশ বিমান ও ৮টা ১৫ মিনিটের দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট অবতরণ করে। দিনের বেলায় বিমান চলাচলে কোনো সমস্যা নেই। চলমান সমস্যা নিরসনে বিশেষজ্ঞ প্রকৌশল দল কাজ করছে। আশা করি সন্ধ্যার মধ্যে সমস্যা সমাধান হবে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








