১৪ দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৯ এএম, ৬ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে শুক্রবার ইডির বিশেষ আদালতে তোলা হলে, বিচারক এই নির্দেশ দিয়েছেন। তার আগে তাদের স্বাস্থ্যপরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।
ইডির আবেদনেই পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত। পার্থ চট্টোপাধ্যায় থাকবেন প্রেসিডেন্সিতে এবং অর্পিতার ঠিকানা আলিপুর সংশোধনাগার। দু’জনেরই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একজন তদন্তকারী কর্মকর্তা জেলে গিয়ে তাদের জেরা করতে পারবেন। আগামী ১৮ আগস্ট ফের আদালতে তোলা হবে তাদের।
এর আগে আদালতে দু’জনেরই ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানায় ইডি। সেই আবেদনের বিপরীতে পার্থ জামিনের আবেদন করলেও অর্পিতার আইনজীবীরা জামিনের আর্জি জানাননি। বরং তারা অর্পিতাকে প্রথম শ্রেণির বন্দি হিসেবে জেলে রাখার আবেদন করেন।
অর্পিতার আইনজীবী আদালতকে দু’টি বিষয় জানিয়েছেন। এক, অর্পিতার জীবনযাপনের দিকে নজর রেখে যেন তাকে প্রথম শ্রেণির কয়েদি হিসেবে জেলে থাকতে দেয়া হয়। দুই, অর্পিতার নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। কেন না, তার প্রাণনাশের হুমকি রয়েছে। এমনকি আদালতকে অর্পিতার আইনজীবীরা বলেছেন, অর্পিতাকে যেন খাবার বা পানি দেয়ার আগে পরীক্ষা করে নেয়া হয়। কেউ যেন সেই খাবার মুখে দিয়ে দেখেন। কেন না তা থেকেও অর্পিতার প্রাণ সংশয়ের ভয় থাকতে পারে।
পশ্চিমবঙ্গে স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে দুই দফায় অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি রুপি ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে ইডি। পাশাপাশি পার্থ ও অর্পিতার নানা সম্পত্তির বিষয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নজরে রয়েছে শান্তিনিকেতনের ‘অপা’ বাড়িটিও। কয়েকদিন আগেই শান্তিনিকেতনের প্রান্তিকের ফুলডাঙার ওই বাড়িটিতে তল্লাশি চালান তদন্তকারীরা। ওই বাড়ি থেকে জমি সংক্রান্ত নথি, ব্যাংকের কিছু নথি ও কোম্পানির কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইডি সূত্র।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








