‘১৭ বছর ধানের শীষে কাজ করেছি’
মানিকগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
‘আমরা টানা ১৭ বছর ধানের শীষ নিয়ে কাজ করেছি। এখন আর স্থবির থাকার সুযোগ নেই-বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ধানের শীষ যেন মেজরিটি ভোট পায়, এটাই আমাদের লক্ষ্য। শুধু বিজয়ী হওয়া নয়, বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জনগণের আস্থা প্রমাণ করতে হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিতা বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। তাই এখন থেকেই আমাদের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে। নিরাপত্তা, সুন্দর ভবিষ্যৎ আর অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য ধানের শীষের বিকল্প নেই। পড়ালেখা শেষ করে যেন আমাদের সন্তানরা কর্মসংস্থান ও উন্নত জীবনের নিশ্চয়তা পায়, সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব বিএনপি ক্ষমতায় ফিরলেই।
রিতা জেলা মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে আমরা নারীরা পুরুষদের চেয়ে বেশি ভোটে এগিয়ে থাকতে চাই। এজন্য নতুন ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব।
এতে বক্তব্য রাখেন—জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নাহার মুন্নি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান জিন্নাহ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব।
এছাড়া জেলা ও উপজেলা মহিলা দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ বিএনপির রাজনীতিতে নতুন করে প্রাণ সঞ্চারের বার্তা দিয়েছেন আফরোজা খানম রিতা। তার ভাষায়, ঐক্যবদ্ধ থেকে মাঠে নামলেই ধানের শীষ বিজয়ের মালা গলায় তুলবে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







