১৯ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন মমতা
আপডেট: ০৩:৫৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,
ঢাকা:চারদিনের সফরে ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন তিনি। তার সফরসঙ্গী হচ্ছেন পশ্চিমবঙ্গের শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক ও ব্যবসায়িদের একটি বড় দল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৩৭ জনের নাম পাঠানো হয়েছে। এই দলে থাকছেন সাবেক তৃণমূল সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী কবীর সুমন, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সংসদ সদস্য অভিনেতা দেব, মুনমুন সেন ও প্রসেনজিত চক্রবর্তীর মতো মেগাস্টাররা। আরও থাকছেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, পরিচালক গৌতম ঘোষ, গায়ক নচিকেতার সঙ্গে থাকছেন কবি সুবোধ সরকার, শান্তনু মহারাজ, কল্যাণী কাজী, ইন্দ্রনীল সেন, সৌমিত্র রায়, শিবাজি পাঁজার মতো পরিচিত শিল্পী সাহিত্যিকরা।
পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু, পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমসহ বেশ কয়েকজন শিল্পপতি ও সাংবাদিক মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা যাবেন বলেও খবর পাওয়া গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতি পেলেই সরকারিভাবে ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকা।
২৩.০১.২০১৫
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ










