২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন তুলসি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট দলের প্রতিনিধি পরিষদ সদস্য তুলসি গাবার্ড। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
সেই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন হাওয়ায় থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য ৩৭ বছর বয়সী তুলসি। দলীয় মনোনয়ন পেলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হবেন প্রথম হিন্দু সম্প্রদায়ের প্রতিদ্বন্দ্বী। তিনি ছিলেন ইরাক-যুদ্ধ বিরোধী একজন রাজনীতিক এবং নির্বাচনে তিনি যুদ্ধ-বিরোধী প্রচারণাকেই বিশেষ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে তুলসি বলেন, আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব।
এর আগে ডেমোক্র্যাট দল থেকে সিনেটর এলিজাবেথ ওয়ারেন একই আগ্রহ প্রকাশ করেছেন। এরপর তুলসি গাবার্ড এ ঘোষণা দিলেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে আরো কমপক্ষে ১২ জন প্রার্থী আসতে পারেন। এর মধ্যে রয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত আরেক সিনেটর কমলা হারিস। তবে তুলসি গাবার্ড হলেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে চার বার নির্বাচিত সদস্য।
তুলসি গাবার্ড তার জীবনের প্রথম দিকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিদের কাছে খুবই জনপ্রিয় ব্যক্তি। যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন তাহলে মার্কিন ইতিহাসে একসঙ্গে চারটি রেকর্ড গড়বেন। প্রথমত তিনি হবেন সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। দ্বিতীয়ত মার্কিন ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। তৃতীয়ত তিনি হবেন খ্রিস্টান নন, এমন প্রেসিডেন্ট। চতুর্থত প্রথম হিন্দু প্রেসিডেন্ট। তবে, মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা তার সামনে খুব বেশি সম্ভাবনা দেখছেন না।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











