২০২৬ কমনওয়েলথ গেমসেও থাকছে নারী টি-টোয়েন্টি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
অস্ট্রেলিয়া নারী দল
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় অনুষ্ঠেয় ২০২৬ কমনওয়েলথ গেমসেও থাকছে নারী টি-টোয়েন্টি প্রতিযোগিতা। ২০টি আলাদা ইভেন্টের মধ্যে ক্রিকেটও যুক্ত থাকছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে আইসিসি।
এর আগে ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ আসরে প্রথমবারের মতো নারীদের ক্রিকেটের অভিষেক হয়। এবার সেই সফলতার কারণে ফের আগামী আসরে যোগ করা হয়েছে।
এ ব্যাপারে আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভিক্টোরিয়ায় কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেট থাকবে। খেলাটির সাম্প্রতিক সাফল্য ও বার্মিংহামে যুক্ত থাকার পর এটি আবারও মাইলফলক হতে যাচ্ছে। আমাদের অনেক দিনের আশা অলিম্পিক গেমসে ক্রিকেটকে নিয়ে যেতে নারীদের খেলা ও টি-টোয়েন্টি ক্রিকেট দারুণভাবে কাজে দেবে।’
আগামী আসরের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে। গত আগস্টে এজবাস্টনে দলটি ভারত নারী দলকে ৯ রানে হারিয়ে স্বর্ণ জিতেছিল। আর ইংল্যান্ডকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল নিউজিল্যান্ড।
২০২৬ সালের ১৭ মার্চ থেকে ২৯ তারিখ পর্যন্ত কমনওয়েলথ গেমস চলবে। ব্যালারাট, বেনডিগো, জিলং ও গিপসল্যান্ড আঞ্চলে আসরটি গড়াবে।
এর আগে ১৯৯৮ কুয়লালামপুরে এখন পর্যন্ত প্রথম ও শেষবারের মতো পুরুষদের ক্রিকেট মাঠে গড়িয়েছিল। সেটি ছিল ওয়ানডে ফরম্যাটে।
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা











