২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৭৯৩ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
বিগত কয়েক মাস ধরে দেশজুড়ে চলছে ডেঙ্গুর ভয়াবহতা। প্রতি মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯৩ জন নতুন রোগী। শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই তথ্য পাওয়া যায়। তবে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সবশেষ তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছেন ৩২৫ জন।
এছাড়া আরও জানা যায়, বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগী ৩ হাজার ৩৩৭ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭০৪ জন ও অন্যান্য জায়গায় ভর্তি আছেন ১ হাজার ৬৩৩ জন। জনবহুল শহর রাজধানী ঢাকায় ডেঙ্গুর ভয়াবহতা সবচেয়ে বেশি।
চলতি বছরের জানুয়ারি থেকে আজ ৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছেন ৭১ হাজার ৬১৭ জন।
জানা গেছে, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৮৮টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে সংস্থাটি ৯৬টি ঘটনার পর্যালোচনা শেষ করেছে। তবে মাত্র ৫৭টি মৃত্যু হয়েছে ডেঙ্গু কারণ বলে নিশ্চিত করেছে।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







